নিজস্ব প্রতিনিধি , লাহোর - উড়োজাহাজে বসে ধূমপান করার মত সাহস দেখিয়েছেন প্রাক্তন পাকিস্তানি হকি তারকা অঞ্জুম সইদ। অলিম্পিয়ান হয়েও এই কুকীর্তি মেনে নিতে পারছেন না অনেকেই। পাকিস্তান হকি ফেডারেশনকের কাছে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ভাইরাল হওয়ার পর পাক তারকাকে ধিক্কার জানাচ্ছে সোশ্যাল মিডিয়ার একাংশ।
সূত্রের খবর , ব্রাজিলে রিও ডি জেনেইরো বিমানবন্দরে জ্বালানি ভরার সময় বিমানে ধূমপান করছিলেন অঞ্জুম-সহ আরও একজন পাকিস্তানি খেলোয়াড়।এরপর আর দুবাইগামী বিমানে তাদেরকে উঠতে দেওয়া হয়নি। গুরুতর নিয়মভঙ্গ করার অপরাধে বিমানবন্দরের কর্মীরা তাদের আর উঠতে দেননি।বিমান কর্মীদের সঙ্গে বচসাতেও জড়িয়েও শেষমেষ লাভ হয়নি। পাকিস্তান স্পোর্টস বোর্ডের একজন কর্মকর্তা পাকিস্তান হকি ফেডারেশনকে এই ঘটনার একটি স্বাধীন তদন্ত করার জন্য অনুরোধ করেছেন।
পাকিস্তান স্পোর্টস বোর্ডের ওই কর্তার মতে , এই ঘটনা খেলার জগতে ভীষণই কুপ্রভাব ফেলবে। তার বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়া হবে। ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে খেলেছিলেন। ১৯৯৪ সালে বিশ্বকাপ ও3 চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দলের সদস্যও ছিলেন। খেলার সঙ্গে যুক্ত একজন ব্যক্তিত্বের কাছে এমন আচরণ মোটেও কাঙ্ক্ষিত নয় বলে দাবি ক্রীড়াপ্রেমী মানুষদের।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের