নিজস্ব প্রতিনিধি , রাজস্থান - আসন্ন আইপিএল মরশুমে নতুন কোচ খুঁজতে হবে রাজস্থান রয়্যালসকে। সঞ্জুর দল ছাড়ার জল্পনার মাঝেই প্রাক্তন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের বড় ঘোষণা। রাজস্থান রয়্যালসের কোচের পদ থেকে ইস্তফা দিলেন দ্রাবিড়। তাকে আরও বড় দায়িত্বে নিযুক্ত করতে চেয়েছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজি। তবে সেই অনুরোধ খারিজ করে পদ থেকে সরে গেলেন দ্রাবিড়। শনিবার রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ সমাজ মাধ্যমে এই ব্যাপারে নিশ্চিত করেছে।
সমাজমাধ্যমে রাজস্থান কর্তৃপক্ষ লিখেছে, "২০২৬ আইপিএলে রাহুল দ্রাবিড় দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন। রাহুল বহু বছর আমাদের সঙ্গে ছিলেন। তার নেতৃত্ব একাধিক প্রজন্মের ক্রিকেটার অনুপ্রাণিত হয়েছে।দলের মূল্যবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ওর। তার অবদান আমাদের জন্য অনস্বীকার্য। দলে গঠনগত কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই রাহুলকে আরও বড় দায়িত্ব দিতে চেয়েছিলাম। কিন্তু দ্রাবিড় রাজি হননি। অসামান্য অবদানের জন্য রাজস্থান রয়্যালস, ক্রিকেটার সহ সমর্থকদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাতে চাই।"
দ্রাবিড়ের কোচিংয়ে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। এক দিনের বিশ্বকাপের ফাইনালেও উঠেছিলেন রোহিতরা। ভারতীয় দলের কোচ হিসাবে চুক্তি শেষ হওয়ার পর রাজস্থানের দায়িত্ব নিয়েছিলেন। তার পরামর্শেই রাজস্থান কর্তৃপক্ষ গত নিলামে দলে নেয় বৈভব সূর্যবংশীকে। আইপিএলের আগে কর্নাটকে একটি স্থানীয় ক্রিকেট ম্যাচ খেলতে গিয়ে পায়ে গুরুতর চোট পান তিনি। তবুও হুইল চিয়ারে বসে রাজস্থানকে কোচিং করান।দলের জন্য নিজেকে উজাড় করে দিয়েও হঠাৎই অবাক সিদ্ধান্ত নিলেন দ্রাবিড়।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের