নিজস্ব প্রতিনিধি , মেলবোর্ন - ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচের উত্তাপ বরাবরই বেশি। তবে আসন্ন সিরিজে এর তাপমাত্রা সর্বোচ্চ হতে চলেছে। নেপথ্যে বিরাট কোহলি ও রোহিত শর্মা। একদিনের বিশ্বকাপের আগে রোহিতের অবসর জল্পনা দৃঢ় হয়েছে। অন্যদিকে বিরাট বহুদিন বাদে ফের ভারতের জার্সিতে মাঠে নামবেন। দুই তারকাই এখন একটিমাত্র ফরম্যাট খেলছেন। দুই তারকারই অস্ট্রেলিয়ায় প্রচুর অনুরাগী। তবে তার জন্য ভারতীয়রা এইভাবে হতাশ হবেন কেউ ভাবেননি।
সিরিজ শুরুর ৫০ দিন আগে শেষ হয়ে গেল টিকিট। আটটি ম্যাচের ক্ষেত্রেই ভারতীয় সমর্থকদের জন্য সংরক্ষিত টিকিট শেষ। সিডনি সহ ক্যানবেরায় সাধারণ ক্রিকেটপ্রেমীদের জন্য সংরক্ষিত সব টিকিটও বিক্রি হয়ে গেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার জোয়েল মরিসন বলেছেন, "আমরা মানুষের উৎসাহ দেখে উচ্ছ্বসিত। ভারতীয় সমর্থকদের জন্য ধার্য করা সব টিকিট শেষ হয়ে গেছে। আটটা ম্যাচের কোনও টিকিট অবশিষ্ট নেই। এখন থেকেই সিরিজ নিয়ে উন্মাদনা তুঙ্গে। বিশ্বের অন্যতম সেরা দুই দল মুখোমুখি হতে চলেছে। তাই অসাধারণ আবহ আশা করছি।"
আগামী ১৯ শে অক্টোবর প্রথম এক দিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়েই শুরু হবে সিরিজ। তিনটি এক দিনের ম্যাচের পর পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। প্রথম এক দিনের ম্যাচ হবে পার্থে। এরপর ২৩শে অক্টোবর দ্বিতীয় এক দিনের ম্যাচ অ্যাডিলেড ওভালে। ২৫ শে অক্টোবর তৃতীয় এক দিনের ম্যাচ হবে সিডনিতে। প্রথম টি-টোয়েন্টি ২৯ শে অক্টোবর ক্যানবেরায়। ঠিক দুই দিন পর দ্বিতীয় ম্যাচ মেলবোর্নে। এরপর ২রা নভেম্বর হোবার্টে, ৬ই নভেম্বর গোল্ড কোস্টে ও ৮ই নভেম্বর ব্রিসবনে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের