নিজস্ব প্রতিনিধি , বেলগ্রেড - টেনিস সম্রাট নোভাক জোকোভিচ ও বিরাট কোহলির বন্ধুত্ব ক্রীড়াবিশ্বের নতুন চর্চার বিষয়। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ীর নজর এখন টেনিস কোর্টের পাশাপাশি বাইশ গজের লড়াইয়েও। বিশ্ব টেনিসের এই মহাতারকার ক্রিকেট প্রেমের নেপথ্যে রয়েছে শুধুই বন্ধু বিরাটের ম্যাজিক। এই নতুন টানেই এবার খুব দ্রুত ভারত সফরে আসতে পারেন সার্বিয়ান কিংবদন্তি।
টেনিস ইতিহাসের অন্যতম সফল নায়ক নোভাক জোকোভিচ। বর্তমানে তিনি মাদ্রিদে একটি অনুষ্ঠানে ব্যস্ত। সেখানে এক সাক্ষাৎকারে উঠে আসে তার এই নতুন ভালোলাগার কথা। তার কথায়, আগে ক্রিকেট নিয়ে বিন্দুমাত্র ধারণা না থাকলেও বিরাটের ইতিবাচক ব্যক্তিত্ব তাকে এই খেলার প্রতি আগ্রহী করে তুলেছে। গত কয়েক বছর ধরে ভারতের ডাক থাকলেও এবার সত্যিই এ দেশে পা রাখবেন তিনি। সেখানে বিরাটের সঙ্গে টেনিস ও ক্রিকেট-উভয় খেলায় মেতে ওঠার পরিকল্পনা রয়েছে তার। ভারতের অগণিত অনুরাগীদের ভালোবাসা তাকে বারবার আপ্লুত করে। তাদের জন্যই তিনি দ্রুত ভারতে আসতে চান।
বিরাটের সঙ্গে ঘনিষ্ঠতা ও নিজের ভবিষ্যৎ নিয়ে জোকোভিচ বলেন, 'বিরাট আমার খুব ভালো বন্ধু। ওকে আমি ভীষণ শ্রদ্ধা করি। ওর মানসিক দৃঢ়তা থেকে আমি অনেক কিছু শিখি। সত্যি বলতে, বিরাটের জন্যই আমি এখন নিয়মিত ক্রিকেট দেখি। ভারতে গিয়ে ওর সঙ্গে সময় কাটানোর জন্য আমি মুখিয়ে আছি। সেখানে আমরা একসঙ্গে ক্রিকেট আর টেনিস খেলব, যা দারুণ মজার হবে বলে আমার বিশ্বাস'।
পরিশেষে টেনিস দুনিয়ার এই মহাতারকা মনে করিয়ে দেন, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে নিজের দেশের হয়ে সোনা জেতাই এখন তার প্রধান লক্ষ্য। বর্তমান সময়ের ইয়ানিক সিনার বা কার্লোস আলকারাজ়ের মতো তরুণ তুর্কিদের লড়াই উপভোগ করলেও, তার মতে ফেডেরার-নাদাল-জোকোভিচ অর্থাৎ ‘বিগ থ্রি’-র প্রতিদ্বন্দ্বিতাই সর্বকালের সেরা। জোকোভিচের টেনিস আর ক্রিকেটের এই অদ্ভুত মেলবন্ধন এখন বিশ্ব ক্রীড়া মহলে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের