নিজস্ব প্রতিনিধি , রাঁচি - দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপুটে শতরান করেছেন বিরাট কোহলি। ১৩৫ রানের ইনিংসে অনেক প্রশ্নের জবাব দিয়েছেন কোহলি। বুঝিয়ে দিয়েছেন অধ্যায় এখনও অনেকটা বাকি। ম্যাচের পর বিরাটকে নিয়ে মুখ খুলেছেন কেএল রাহুল। তার কথায় স্পষ্ট বিরাটকে এখনও দলে দরকার। সেই একই সুর তুলে এবার সরব হলেন তিলক ভার্মা , কুলদীপ যাদব।
বোর্ডের পোস্ট করা এক ভিডিওতে কুলদীপ বলেন , "বিরাট ভাই যখন অধিনায়ক তখন আমার ক্রিকেটজীবন শুরু হয়। যে ভাবে ও ব্যাট করল, দেখে মনে হল আট-ন’বছর আগের দিনে ফিরে গিয়েছে। ঠিক যে ভাবে ২০১৭, ২০১৮ বা ২০১৯-এ ব্যাট করত। অসাধারণ একটা ইনিংস খেলল। ওকে দেখে খুব আত্মবিশ্বাসী মনে হয়েছে। অসাধারণ সব শট বেরোল ওর ব্যাট থেকে। কোহলি দলে থাকলে খুব ভাল লাগে। সব সময় কোনও না কোনও পরামর্শ পাওয়া যায়।"
অন্যদিকে প্রথমবার কোহলির শতরানের সাক্ষী রইলেন তিলক। তিনি বলেন , "কোহলির অন্যতম সেরা ইনিংস দেখতে পেলাম। প্রথম বার সামনে থেকে বিরাট ভাইয়ের শতরান দেখতে পেয়ে দারুণ লাগছে। গত ১৭ বছর ধরে দুর্দান্ত খেলছে। ব্যাটিং, ফিল্ডিং, সবেতে সেরা। সবসময়ে নিজেকে সকলের আগে রাখতে ভালবাসে। অনেক কিছু শিখেছি ভাইয়ের থেকে। সামনে থেকে ভাইয়ের খেলা দেখা ভাগ্যের ব্যাপার। আমি চেষ্টা করি যতটা সম্ভব কথা বলে কিছু না কিছু শিখতে।"
সিরিজের পরেই বিরাট রোহিতকে নিয়ে বিশেষ বৈঠকে বসার কথা ছিল গম্ভীর আগরকরদের। সম্ভবত ভাগ্য নির্ধারণ হতে পারত অনেকটাই। তবে প্রথম ম্যাচে দুই তারকার ব্যাটেই রান এসেছে। বিশেষ করে বিরাট যে ইনিংস খেলেছেন তাতে অনেককিছু প্রমাণ হয়েছে।সেখানে বৈঠকে বসলেও আলোচনা কি হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের