নিজস্ব প্রতিনিধি , ঢাকা - মুস্তাফিজুর রহমান বিতর্কের জল গড়িয়েছে বহুদূর। নিজেদের কথা না ভেবে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের স্পষ্ট মন্তব্য কোনোভাবেই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে চান না। এই মুহূর্তে ভেন্যু পরিবর্তন না হলে যে নিজেরা সমস্যায় পড়বে একটুও ভাবছেনা তারা। এই মুহূর্তে বোর্ডকে দেশের স্বার্থে ভাবনা চিন্তা করার উপদেশ প্রাক্তন ওপেনার তামিম ইকবালের।
তামিম বলেছেন, "আমি বিসিবির সঙ্গে যুক্ত নই। বাকিদের মতো সংবাদমাধ্যমে থেকেই বিষয়টা জেনেছি। তাই এ বিষয়ে আমার কথা বলা হয়তো শোভা পায় না। তবে আমার মতে, বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ, ভবিষ্যৎ ও বাকি সব কিছু মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয় উচিত। কথাবার্তার মাধ্যমে সমস্যা মেটানো গেলে তার চেয়ে ভাল কিছু হয় না।"
প্রাক্তন ওপেনার আরও বলেছেন , "আমি হলে প্রকাশ্যে কোনও মন্তব্য করার আগে নিজেদের মধ্যে বিষয়টা আলোচনা করতাম। কারণ, এটা স্পর্শকাতর বিষয়। আপনি প্রকাশ্যে কোনও কথা বললে সেটা ঠিকই হোক বা ভুল, সেটা ফিরিয়ে নিতে পারবেন না। সকলের আগে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎকে এগিয়ে রাখা উচিত। আমাদের বোর্ডের ৯০-৯৫ শতাংশ অর্থ আসে আইসিসি থেকে। তাই সেটা ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত।"
উল্লেখ্য , বিসিবি-র এক সূত্র বলেছেন, "ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর বিসিবি আবার একটি চিঠি পাঠিয়েছে আইসিসি-কে। নিরাপত্তা নিয়ে বিসিবি যে যে সমস্যার কথা বলেছিল, তার বিস্তারিত জানতে চেয়েছিল আইসিসি। সেই উত্তর দেওয়া হয়েছে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের