নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মহিলাদের দলগত রিকার্ভ তিরন্দাজিতে শক্তিশালী চিনকে ঘরের মাঠে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত। দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত ও কুমকুম মোহোদদের হাত ধরে সাংহাইয়ে আয়োজিত তিরন্দাজি বিশ্বকাপের দ্বিতীয় পর্বে সোনার পদক জিতেছেন নীল-জার্সিধারীরা। টানটান উত্তেজনার ফাইনালে ড্রাগন বাহিনীকে ৫-৪ ব্যবধানে হারিয়ে এক অনন্য ইতিহাস গড়েছে দল। ২০২১ সালের পর এই নিয়ে তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে পদক জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন দীপিকারা।
সাংহাইয়ের এই মেগা ফাইনালে চিনের বিরুদ্ধে শুরুটা দুর্দান্ত করেছিল ভারত। প্রথম সেট ৫৪-৫৩ স্কোরে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন দীপিকারা। তবে পাল্টা লড়াই চালিয়ে দ্বিতীয় ও তৃতীয় সেটে জয় তুলে নিয়ে ৪-২ পয়েন্টে এগিয়ে যায় চিন। চাপের মুখে দমে না গিয়ে চতুর্থ সেটে আবার ৫৪-৫৩ স্কোরে জয় ছিনিয়ে নিয়ে সমতা ফেরায় ভারত। ফলাফল ৪-৪ হওয়ায় ম্যাচ গড়ায় শুট অফে।
সেখানেই ২৮-২৬ স্কোরে বাজিমাত করে স্বর্ণপদক নিশ্চিত করেন ভারতীয় তিরন্দাজরা। ফাইনালে ওঠার পথে সেমিফাইনালে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ দক্ষিণ কোরিয়াকেও ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ভারত। প্রিকোয়ার্টার ফাইনালে উজ়বেকিস্তান এবং কোয়ার্টার ফাইনালে ভিয়েতনামকে হারিয়ে তারা বুঝিয়ে দিয়েছিল যে এবারের টুর্নামেন্টে তারা কতটা অপ্রতিরোধ্য।
পুরো প্রতিযোগিতায় দুই অভিজ্ঞ তিরন্দাজ দীপিকা ও অঙ্কিতার সঙ্গে পাল্লা দিয়ে পারফর্ম করেছে ১৭ বছরের তরুণী কুমকুম মোহোদ। দলের এই সাফল্যের নেপথ্যে সিনিয়র-জুনিয়র কম্বিনেশনই মূল চাবিকাঠি হিসেবে কাজ করেছে। এর আগে ২০২১ সালে প্রথম, তৃতীয় পর্বের বিশ্বচ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিল ভারত। সেবারও দলের নেতৃত্বে ছিলেন অভিজ্ঞ দীপিকা। চিনের মাটিতে দাঁড়িয়ে তাদেরই ৫-৪ ব্যবধানে হারানো ভারতীয় ক্রীড়া জগতের জন্য এক বড় মাইলফলক হয়ে থাকল।
ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কের নতুন অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনায় নজর দুই বোর্ডের
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের