নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - সম্প্রতি মহিলা বিশ্বকাপ জিতেছে ভারত। জয়ের অন্যতম কারণ বঙ্গকন্যা রিচা ঘোষ। প্রথম বাঙালি হিসেবে বিশ্বকাপের ট্রফি হাতে তুলেছেন রিচা। এরপর দেশে ফিরতেই নিজের শহরে সংবর্ধনায় ভেসেছেন। এরপর রাজ্য সরকারের তরফে উপহারের পাহাড় তুলে দেওয়া হয় তার হাতে। সেই রেশ কাটিয়ে এবার শিলিগুড়িতে রিচার বাড়িতে হাজির হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
রিচাকে নানান উপহারে সাজিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ, ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়-সহ বিজেপি নেতৃত্ব। বঙ্গকন্যার হাতে বিশেষ বিশেষ উপহার তুলে দেন তিনি। যার মধ্যে ছিল ফুলের তোড়া সহ ৫ লক্ষ টাকার চেক। রিচাকে স্মারক হিসাবে একটি সুন্দর শাল, স্মৃতিচিহ্নও তুলে দেন শুভেন্দু। রুপোর তৈরি ভারতের মানচিত্রও দেন।
উপহারের পালা শেষ হওয়ার পর বেশ কিছুক্ষণ গল্প আড্ডাও দেন শুভেন্দু। এরপর মিষ্টিমুখ করেন তিনি। শুভেন্দু জানিয়েছেন , "শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ আজ শুধু উত্তরবঙ্গের নয়, পশ্চিমবঙ্গ তথা বাঙালির গর্ব। বিশ্বকাপের মঞ্চে ওর প্রতিভা, মনের জোর আমাদের মনে গভীর ছাপ ফেলেছে। বিশ্বকাপ জয়ের পর রিচার বাবার সঙ্গে কথা হয়। বাড়িতেও এসেছিলাম। কিন্তু সেদিন ও বাইরে ছিল। বিশ্বজয়ের পর নানা জায়গায় সংবর্ধনা নেওয়ার ব্যস্ততা ছিল। আজ আবার ওর বাড়িতে এসে রিচার সঙ্গে দেখা হল। অনেক কথাই হল। খুবই ভাল লাগছে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের