নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ভারতীয় শিবিরে খেলার মধ্যে বেশ কয়েকবছর ধরেই সংস্কৃতি যোগ হয়েছে। দলের মঙ্গলকামনার উদ্দেশ্যে প্রায়ই মন্দিরে যেতে দেখা যায় খেলোয়াড়-সহ কোচদের। তাই বিশ্বজয়ের রাতে ট্রফি নিয়ে আহমেদাবাদের হনুমান মন্দিরে পূজো দেন গৌতম গম্ভীর , সূর্যকুমার যাদব , জয় শাহরা। এরপরই বিতর্কিত মন্তব্য করেন প্রাক্তন বিশ্বকাপজয়ী ভারতীয় তারকা তথা তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। যা একেবারেই পছন্দ হয়নি গৌতম গম্ভীর ও ইশান কিশানের।
বিশ্বজয়ের রাতে ট্রফি নিয়ে মন্দিরে যাওয়ার প্রসঙ্গে কীর্তি আজাদ বলেছিলেন , এই ট্রফি নির্দিষ্ট একটি ধর্মীয় স্থানে নিয়ে যাওয়ার কি আছে? এই ট্রফি ভারতের সমস্ত ধর্মাবলম্বী মানুষের। এরপরই রীতিমত বিরক্তি প্রকাশ করেন গুরু গম্ভীর ও ইশান কিশান। তাকে পাল্টা জবাব দিতে পিছু পা হননি।
কীর্তি আজাদকে তুলধনা করে গম্ভীর বলেছেন , "এই প্রশ্নের উত্তর দেওয়া মানে সময় নষ্ট করা। ভারত বিশ্বকাপ জিতেছে, এটা সবথেকে বড় ব্যাপার। সেটা উদযাপন করুন। এই ধরণের কথাবার্তা নিয়ে আলোচনার দরকারই নেই। কারণ এইসব মন্তব্য ১৫ জন ক্রিকেটারের পরিশ্রমকে ছোট করে। আমরা অনেক লড়াই করে বিশ্বকাপ জিতেছি। আর আজ আপনি নিজেদের প্লেয়ার, নিজেদের টিমকে ছোট করছেন। আর যাই হোক এটা করা উচিত নয়।"
ইশান কিশানকে এই বিষিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কষ্ট করে বিশ্বকাপ জেতার পর এইসব প্রশ্ন? একটু ভাল প্রশ্ন করুন। জিজ্ঞেস করুন কেমন লাগছে , কেমন মজা করলাম।" এরপর সাংবাদিক সেই প্রশ্ন করলে ইশানের বক্তব্য , "এইতো খুব ভাল প্রশ্ন করেছেন। তাহলে আগে কেন ভুলভাল প্রশ্ন করছিলেন?"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের