নিজস্ব প্রতিনিধি , ঢাকা - বিশ্বকাপে যে ভারত খেলবে না তা জানিয়ে দিয়েছে বাংলাদেশ। আইসিসির সঙ্গে এখনও গায়ের জোর চালাচ্ছে বাংলাদেশ বোর্ড। এরই মাঝে ওপার বাংলার ক্রিকেট নিয়ে বিতর্ক। ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠল এক বাংলাদেশ বোর্ড কর্তার বিরুদ্ধে। ঘটনায় শোরগোল ক্রিকেট মহলে।
সূত্রের খবর , বিসিবির ইনটিগ্রিটি ইউনিট বোর্ডেরই পরিচালক মহম্মদ মোকলেসুরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ সদ্যসমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে তিনি গড়াপেটা করেছেন। রিয়াসাত আজিম নামে এক ইউটিউবার তাঁর চ্যানেলে ফোনের বেশকিছু কথোপকথন আপলোড করেছেন। ওই কথোপকথন মোকলেসুর ও বিপিএলের দল নোয়াখালি এক্সপ্রেসের চেয়ারম্যান তৌহিদুল হক তৌহিদের মধ্যে। সেই কল রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে , ম্যাচগুলি কীভাবে খেলা হবে সে বিষয়ে মোকলেসুরকে নির্দেশ দিচ্ছেন তৌহিদ।
ঘটনায় রীতিমত দাগ লেগেছে ক্রিকেটে। খেলার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুঙ্গে। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ বোর্ডের এক কর্তা বলেন , "বিসিবির ইনটিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন। এর মধ্যেই মোকলেসুর বিসিবির অডিট কমিটি থেকে পদত্যাগ করেছেন।"
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের