নিজস্ব প্রতিনিধি , লখনউ - দেশের মাটিতে এখন ধুমধাম করে চলছে ক্রিকেট বিশ্বকাপ। চারিদিকে এখন উৎসবের আমেজ। এরই মাঝে দেশীয় ক্রিকেটে শোকের ছায়া। মৌমাছির হানায় মৃত্যু হল ১ আম্পায়ারের। ঘটনায় আহত হয়েছেন কয়েকজন ক্রিকেটারও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ক্রিকেট মহলে।
সূত্রের খবর , মৃত আম্পায়ারের নাম মানিক গুপ্তা। বয়স ৬৫ বছর। বুধবার উত্তরপ্রদেশের উন্নাওয়ের শুক্লাগঞ্জের সপ্রুর মাঠে স্থানীয় দুটি ক্লাবের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ চলছিল। ম্যাচটি আয়োজনের দায়িত্বে ছিলেন মানিক গুপ্তা ও জগদীশ শর্মা নামের দুই আম্পায়ার। খেলা চলাকালীন আচমকা মাঠে একপাল মৌমাছি হানা দেয়। মৌমাছির হানায় ভীত ক্রিকেটারা দ্রুত মাঠ ছাড়েন। তবে বয়স্ক আম্পায়াররা মাঠ ছাড়ার আগেই তাদের ওপর আক্রমণ চালায় মৌমাছিরা।
প্রায় মিনিট দশেক দুই আম্পায়ারকে ঘিরে রেখেছিল পঙ্গপালরা। মৌমাছির কামড়ে আহত দুই আম্পায়ার। এরপর তাদের আহত অবস্থায় তাদের উন্নাওয়ের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় মানিক গুপ্তার। আর একজন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও অসুস্থ একাধিক ক্রিকেটার। মানিক গুপ্ত কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনে রেজিস্ট্রার্ড ছিলেন। সেই মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের