নিজস্ব প্রতিনিধি , গুজরাত - রবিবাসরীয় সন্ধ্যায় আহমেদাবাদে মুখোমুখি হতে চলেছে দুই যুযুধান দল ভারত ও নিউজিল্যান্ড। এই বিশ্বকাপ ফাইনাল নিয়ে সকলের উন্মাদনা থাকবে এটাই স্বাভাবিক। রেকর্ড সংখ্যক দর্শক খেলা দেখতে স্টেডিয়ামে ভিড় জমাবেন বলে মনে করা হচ্ছে। এমনকী অনেকেই আচমকা আহমেদাবাদ যাবেন বলে স্থির করেছেন। সেই উদ্দেশ্যে বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে।
সমর্থকদের কথা মাথায় রেখে ভারতীয় বিমান সংস্থাগুলি বিশেষ বিমানের ব্যবস্থা করেছে। ভারতীয় রেলের তরফেও উদ্যোগ নেওয়া হয়েছে।এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং আকাসা এয়ারলাইন্স শুক্রবারই আহমেদাবাদ রুটে বিশেষ বিমান পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে। আকাসা এয়ারলাইন্স জানিয়েছে, ৮ এবং ৯ মার্চ মুম্বই থেকে আহমেদাবাদের মধ্যে সরাসরি বিমান পরিষেবা দেবে তারা। পাশাপাশি যাত্রীরা যাতে বিমানে বসে ম্যাচের আবহ অনুভব করতে পারে, সেই পরিকল্পনাও করেছে তারা। স্কাইস্কোর ফিচারের মাধ্যমে যাত্রীরা বিমানে বসেই ম্যাচের লাইভ আপডেট জানতে পারবেন।
এয়ার ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে , "টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের কথা ভেবে দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই ও হায়দ্রাবাদ থেকে আহমেদাবাদ যাওয়ার জন্য বাড়তি বিমান চালানো হবে। এখানে আসার চাহিদা আচমকা বেড়ে গিয়েছে। সেই কারণেই এই সিদ্ধান্ত। পরে পরিস্থিতি অনুযায়ী আসন ও বিমান সংখ্যা আরও বাড়ানো হতে পারে।"
এছাড়া ওয়েস্টার্ন রেলওয়ের তরফে মুম্বই থেকে আহমেদাবাদের মধ্যে দু'টি স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষিত হয়েছে। এরজন্য বিশেষ ভাড়ার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে একটি ট্রেন ম্যাচের দিন, ৮ মার্চ চলবে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের