নিজস্ব প্রতিনিধি , মুম্বই - জিম্বাবোয়ে ম্যাচে রান পেলেও নিজেকে হারিয়ে ফেলেছেন অভিষেক শর্মা।।গোটা টুর্নামেন্টে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় দেখা যায়নি তাকে। একেবারেই ব্যাটে বলে। করতে পারছেন না তিনি। যেন মনে হচ্ছে সমুদ্রের মাঝে কেউ ছেড়ে চলে গেছে তাকে। মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধেও তার ব্যাট ছিল শান্ত। তবে পরপর ম্যান অফ দি ম্যাচ পাওয়া সঞ্জু স্যামসন সেই ছন্দ হারানো অভিষেক শর্মার ওপরেই ভরসা রাখছেন। তবে এখনও অবধি প্রথম বিশ্বকাপের চাপ সামলাতে ব্যর্থ অভিষেক
অভিষেকের পাশে ঢাল হয়ে দাঁড়ালেন সঞ্জু। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পর ভারতীয় উইকেটরক্ষক ব্যাটারের মন্তব্য , "দলের পরিবেশ খুব ভাল। সকলে উপভোগ করছে। সাজঘরে খুব মজা করছি আমরা। সূর্য ভাই ও গৌতি ভাই আমাদের উপর ভরসা দেখিয়েছে। অভিষেকের ফর্মে ফেরা সময়ের অপেক্ষা। আমাদের মনে হয়, ফাইনাল অভিষেকের হবে।"
অভিষেক এই মুম্বইয়ের মাঠেও রাজ করেছেন। তিনিই সঞ্জুকে প্রথম বলেছিলেন এই পিচে ২৫০ রান হওয়া কোনো ব্যাপার নয়। এই প্রসঙ্গে সঞ্জু বলেন , "অভিষেক আউট হওয়ার পর আমি - ঈশান দ্রুত রান করছিলাম। পরে তিলক, হার্দিক সকলেই একই কাজ করেছে। কারণ, আমরা জানতাম, এই উইকেটে অন্তত ২৫০ রান করতে হবে। না হলে জেতা কঠিন। তাই উইকেট পড়ার পরেও থেমে যাইনি। ওয়াংখেড়েতে যে কোনও রান তাড়া করা যায়। সেটাই দেখা গেল।"
বিশ্বকাপের প্রাক্কালে ছন্দে ছিলেন না সঞ্জু। নিউ জিল্যান্ড সিরিজে ব্যাট করতেই পারেননি। টেকনিক্যাল দিক নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকে। তবে গত দুটি ম্যাচে বুঝিয়ে দিয়েছেন মাঠের প্রত্যেক কোণায় শট মারতে পারেন তিনি। সঞ্জু বলেন , "নিউ জ়িল্যান্ড সিরিজ়ে গায়ের জোরে শট মারতে যাচ্ছিলাম। ফলে সমস্যা হচ্ছিল। এখন টাইমিংয়ের উপর জোর দিয়েছি। ব্যাটে বল ভাল লাগছে। কিন্তু ওই সময়ে অভিষেক একাই দলকে টেনেছে। সেটা ভুলে গেলে চলবে না।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের