নিজস্ব প্রতিনিধি , গুজরাত - রবিবাসরীয় সন্ধ্যায় টি টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনাল। আর মাত্র কয়েক ঘন্টা পরই মাঠে নামবে দুই সেরা দল। ম্যাচ নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে ক্রিকেট ভক্তদের। আর সেই সুযোগ নিয়ে চলছে টিকিটের কালোবাজারি। আহমেদাবাদে টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২ জনকে।
সূত্রের খবর , রবিবারের ম্যাচের আগে আহমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চ বিশেষ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।ক্রাইম ব্রাঞ্চ উসমানপুরা গুজরাট বিদ্যাপীঠ এসটি বাসস্ট্যান্ডের কাছে ফাঁদ পাতে। সেখানেই দু’জনকে আটক করা হয়। এরপর তাদের তল্লাশি চালিয়ে দুই অভিযুক্তের কাছ থেকে ম্যাচের আটটি টিকিট উদ্ধার করা হয়। চড়া দামে সেই টিকিট বিক্রির চেষ্টা চালাচ্ছিলেন তারা। ২ হাজার টাকার টিকিট ১০-১২ হাজার টাকা করে নিচ্ছিল বলেই অভিযোগ। উদ্ধার হওয়া সব টিকিট ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে। গুজরাট পুলিশ তাদের বিরুদ্ধে ৩৩(১)(এক্স) ও ১৩১ ধারায় বিরুদ্ধে মামলা রুজু করেছে। ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক আগেই জানিয়েছিলেন টিকিট নিয়ে কালোবাজারি করা যাবে না।ফাইনালের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। প্রায় তিন হাজার পুলিশকর্মী-সহ এক হাজার হোমগার্ড মোতায়েন থাকবে স্টেডিয়ামে। অতিরিক্ত ভিড় এড়ানোর উদ্দেশ্যে স্টেডিয়ামের প্রবেশপথে ভিড় নিয়ন্ত্রণের জন্য ১ ও ২ নম্বর গেটের কাছে বিশেষ সংরক্ষিত এলাকা তৈরি করা হয়েছে। এক লক্ষেরও বেশি সংখ্যক দর্শক আসবে বলে অনুমান পুলিশের।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের