নিজস্ব প্রতিনিধি , লিসবন - বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে দারুণ ছন্দে রয়েছে পর্তুগাল। শনিবার রাতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল রবার্তো মার্টিনেজের দল। বেশ কয়েকটি ম্যাচ পর ফের পেনাল্টি মিস করলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তবে জিততে সমস্যা হয়নি। অতিরিক্ত সময়ে জয় এনে দেন রুবেন নেভেস। এই জয়ের পর গ্রুপ এফ-এ ৩ ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে শীর্ষে পর্তুগাল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে পর্তুগাল। বেশ কিছু সুযোগ হাতছাড়া করেন ক্রিস্টিয়ানো। তবে সুযোগগুলি সহজ ছিল না নিজেই আক্রমণ তৈরি করছিলেন রোনাল্ডো। প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত পর্তুগাল। রোনাল্ডোর একটি বাঁ-পায়ের শট পোস্টে লেগে ফিরে আসে বার্ণাডো সিলভার কাছে। ফাঁকা গোলেও বল জড়াতে পারেননি তিনি। মিস টাইমিং করে ফেলেন।
দিয়েগো জোটার প্রয়াণের পর প্রথম হোম ম্যাচ খেলল পর্তুগাল। তাই ২১ মিনিটের মাথায় বড় স্ক্রিনে তার ছবি ফুটিয়ে তুলে বিশেষ শ্রদ্ধা জানানো হল জোটাকে। গোটা স্টেডিয়াম এদিন শ্রদ্ধা জানালেন তাঁকে। উল্লেখ্য , জোটার জার্সি সংখ্যা ছিল ২১।
দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটের মাথায় পেনাল্টি হাতছাড়া করেন রোনাল্ডো। মাঝখানে বল মারেন তিনি। গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়ে পড়লেও বাঁপা কাজে লাগিয়ে বলটি ঠেকিয়ে দেন। ত্রিনকাও মাঠে নামার পর বেশকিছু ক্রস ভেসে আসতে থাকে বিপক্ষ বক্সে। এমনই একটি ক্রস থেকে দেশের হয়ে প্রথমবার জালে বল জড়িয়ে জয় এনে দিলেন রুবেন নেভেস। রোনাল্ডোর ভুলের মাশুল গুনতে হয়নি পর্তুগালকে। শেষমেষ তিন পয়েন্ট পেয়েই গেল তারা।
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। দুই দলের নজরই বিশ্বকাপের শুরুটা জয়ে করার দিকে
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...