নিজস্ব প্রতিনিধি , অসলো - বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে তুখোড় ছন্দে রয়েছে নরওয়ে। মলদোভাকে ১১ গোলের মালা পরাল এরলিং হ্যাল্যান্ডের দল। ম্যানচেস্টার সিটির হয়ে ছন্দপতন হলেও দেশের হয়ে গোল করেই চলেছেন হ্যাল্যান্ড। মাথায় তিনটি সেলাই নিয়েও ৫ টি গোল করেছেন হ্যাল্যান্ড।
বিরতির আগেই হ্যাটট্রিক করেন। তার পর আরও দু’টি গোল করেন। এ ছাড়া চারটি গোল করেছেন থিলো আসগার্ড। একটি করে গোল ফেলিক্স হোম এবং মার্টিন ওডেগার্ডের। অন্যদিকে সান্ত্বনা পুরস্কার হিসেবে মাত্র একটি গোল পেয়েছে বিপক্ষ। তাও আবার নরওয়ে খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়িয়ে যায় বল। প্রতিযোগিতামূলক ম্যাচে এটাই নরওয়ের বৃহত্তম জয়। পাশাপাশি এ বারের ইউরোপীয় যোগ্যতা অর্জন পর্বেও এটি কোনও দেশের বৃহত্তম জয়।
মলডোভার বিরুদ্ধে খেলতে নামার আগে বাসের দরজায় ধাক্কা খেয়ে চোট পেয়েছিলেন হালান্ড। মাথায় তিনটি সেলাই করতে হয়েছিল। সেই অবস্থাতেই পাঁচটি গোল করলেন তিনি। সিটির হয়ে ভাল ছন্দে নেই ঠিকই তবে স্ট্রাইকারের ক্ষেত্রে যেকোনো মুহূর্তেই নিজেকে ফিরিয়ে আনা যায়। পরের সপ্তাহেই ফের শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের মরশুম। তাই হঠাৎই ফিরে দলের মনোবল বাড়িয়ে দিলেন হ্যাল্যান্ড।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের