নিজস্ব প্রতিনিধি , মুম্বই - মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে এবার দেশে ফেরা নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা ইংল্যান্ড ক্রিকেট দলের। ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হওয়ার পরেও দেশে ফিরতে পারছেনা তারা। মুম্বইয়ে হোটেলেই দিন কাটাতে হচ্ছে। এমতাবস্থায় দেশে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছে ইংল্যান্ডের ক্রিকেটাররা।
সূত্রের খবর , নিরাপত্তার কারণে দুবাই বা দোহা হয়ে লন্ডন ফিরতে পারছে না ইংল্যান্ড। বিকল্প পথে ইংল্যান্ড দলের ফেরার ব্যবস্থা এখনও করতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কর্তারা। দলকে দেশে ফেরানোর বিকল্প ব্যবস্থা করতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্তারা নিয়মিত আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
ইংল্যান্ডের একগুচ্ছ ক্রিকেটার খেলে আইপিএলে। আর মাত্র কয়েকদিন বাদেই আইপিএল। যেখানে খেলবেন , হ্যারি ব্রুক ,আর্চার , বাটলার , বেথেল , ফিল সল্ট , জেমি ওভার্টন , সাম কারনরা। ফের এই দেশেই আসতে হবে তাদের। তবে তার আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইছেন খেলোয়াড়রা। ফলে এখন নাছোড়বান্দা হয়ে ঘরে ফেরার চেষ্টা করছেন ব্রুকরা।
এর আগে এই সমস্যায় ভুগেছিল জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা। দিল্লিতে আটকে ছিল জিম্বাবোয়ে। কয়েক দিন অপেক্ষার পর গত বুধবার থেকে ছোট ছোট দলে ভাগ হয়ে জ়িম্বাবোয়ের ক্রিকেটারেরা বিকল্প পথে দেশে ফেরেন। দক্ষিণ আফ্রিকার কয়েক জন ক্রিকেটার অস্ট্রেলিয়ায় চলে গিয়েছেন। বাকিরা বৃহস্পতিবার থেকে কলকাতায় আটকে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ এখনও কলকাতায় আটকে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের