নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - বিশ্বকাপের আগে আমেরিকায় পৌঁছেই কঠোর নিরাপত্তা পরীক্ষার মুখে পড়লেন সেনেগাল ও উজবেকিস্তানের ফুটবলাররা। বিমান থেকে নামার পর তাঁদের দেহ ও লাগেজ তল্লাশি করা হয়। এমনকি ব্যবহার করা হয় মাদক সন্ধানী কুকুরও। এই ঘটনাকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। পাশাপাশি প্রশ্ন উঠছে ফিফার নীরবতা নিয়েও।
১১ জুন শুরু হতে চলেছে মহাপ্রতিক্ষিত ফুটবল বিশ্বকাপ। সেই উপলক্ষ্যে বিভিন্ন দেশের দল, কর্মকর্তা ও ম্যাচ পরিচালনাকারীরা আমেরিকায় পৌঁছতে শুরু করেছেন। এই আবহেই সেনেগাল দলের সদস্যদের বিমান থেকে নামার পর রানওয়েতেই নিরাপত্তা পরীক্ষার মুখে পড়তে হয়। তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত তাঁদের বিমানবন্দরের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। খেলোয়াড়দের ব্যক্তিগত ব্যাগও খুলে বিস্তারিত পরীক্ষা করা হয়।
অন্যদিকে, নিউ ইয়র্কের আইকান স্টেডিয়ামে অনুশীলনের জন্য পৌঁছনোর পর উজবেকিস্তান দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফদেরও একই ধরনের কড়া নিরাপত্তা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। সেখানে নিরাপত্তাকর্মীদের পাশাপাশি মাদক শনাক্তকারী কুকুরও ব্যবহার করা হয়। এর আগেও ইরাকের স্ট্রাইকার আয়মেন হুসেনকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা যায়। পাশাপাশি ইরাক দলের চিত্রগ্রাহক তালাল শাহকেও ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়।
সেনেগালের আন্তর্জাতিক রেফারি ওমর আব্দুলকাদির আরতানকে বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়ার ঘটনাও সামনে এসেছে। এই সমস্ত ঘটনার ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বহু ফুটবলপ্রেমীর অভিযোগ, নিরাপত্তার নামে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে অপ্রয়োজনীয়ভাবে কঠোর আচরণ করা হচ্ছে। বিশ্বকাপের মতো আন্তর্জাতিক আসরের আগে এমন পরিস্থিতিতে আয়োজক দেশ নির্বাচন ও ভিসা নীতি নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
এক ফুটবল সমর্থক সামাজিক মাধ্যমে লিখেছেন, “বিশ্বকাপ খেলতে আসা ফুটবলারদের সঙ্গে এমন আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়। নিরাপত্তা জরুরি, কিন্তু আন্তর্জাতিক ক্রীড়াবিদদের অপরাধীর মতো ব্যবহার করা উচিত নয়। এত ঘটনার পরও ফিফা কেন নীরব, সেই প্রশ্নের উত্তর পাওয়া দরকার।”
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। দুই দলের নজরই বিশ্বকাপের শুরুটা জয়ে করার দিকে
ডিআর কঙ্গোর বিরুদ্ধে গোল করলেই বিশ্বকাপের ছয়টি আলাদা আসরে গোল করা প্রথম ফুটবলার হবেন রোনাল্ডো
কোল্লামে ব্রাজিল সমর্থকদের অভিযোগ, পতাকা টাঙানো নিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে। বিষয়টি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...