নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ১২৮ বছর পর অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট। সেই প্রতিযোগিতায় কোন কোন দেশ খেলবে, তার যোগ্যতা অর্জনের নিয়ম প্রকাশ করল ICC। নতুন নিয়ম অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেও ভারতীয় মহিলা দল অলিম্পিকে খেলার সুযোগ পাচ্ছে। তবে পুরুষ দলের জায়গা এখনও নিশ্চিত নয়। ২০২৬ সালের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে শ্রেয়স আইয়ারদের। এই বিষয়ে বিস্তারিত জানাল ICC।
২০২৮ সালের অলিম্পিকে পুরুষ ও মহিলাদের টি-টোয়েন্টি বিভাগে ৬টি করে দল অংশ নেবে। মহিলাদের ক্ষেত্রে প্রতিটি মহাদেশ থেকে একটি করে দল সুযোগ পাবে। সেই নিয়মে এশিয়ার সর্বোচ্চ র্যাঙ্কিংধারী দল হিসেবে ভারতের জায়গা নিশ্চিত হয়েছে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে স্মৃতি মন্ধানাদের দল। তবু র্যাঙ্কিংয়ের ভিত্তিতে তারা সরাসরি যোগ্যতা অর্জন করেছে। অস্ট্রেলিয়া, গ্রেট ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকাও নিজেদের মহাদেশের প্রতিনিধিত্ব করবে। একটি স্থান সংরক্ষিত থাকবে আয়োজক দেশ আমেরিকার জন্য।
তবে ২০২৬ সালের ৩০ জুন থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের ICC টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের প্রথম ১৫ দলের মধ্যে থাকতে হবে। তা না হলে সেই সুযোগ যাবে সরাসরি যোগ্যতা অর্জন করতে না পারা দেশগুলির মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা দলটির কাছে। পুরুষদের ক্ষেত্রে নিয়ম কিছুটা আলাদা। ICC জানিয়েছে, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিজেদের মহাদেশে যারা এক নম্বর র্যাঙ্কিং ধরে রাখবে, তারাই অলিম্পিকে জায়গা পাবে। আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও ওশিয়ানিয়া থেকে একটি করে দল সরাসরি যোগ্যতা অর্জন করবে। ফলে ভারতীয় পুরুষ দলকে বছরের শেষ পর্যন্ত এশিয়ার শীর্ষস্থান ধরে রাখতে হবে। তবেই অলিম্পিকের টিকিট নিশ্চিত হবে।
আমেরিকার জন্যও আলাদা একটি স্থান রাখা হয়েছে। বাকি একটি দল নির্ধারিত হবে ২০২৭ সালের যোগ্যতা অর্জন পর্বের মাধ্যমে। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক ক্যারিবিয়ান দেশ মিলে ওয়েস্ট ইন্ডিজ দল গঠন করে। কিন্তু অলিম্পিকে সেই নিয়ম প্রযোজ্য নয়। কারণ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃত আলাদা আলাদা জাতীয় অলিম্পিক সংস্থা রয়েছে প্রতিটি দেশের। তাই ক্যারিবিয়ান দেশগুলিকে নিজেদের মধ্যে আলাদা বাছাই পর্ব খেলতে হবে। সেই প্রতিযোগিতার বিজয়ী দলই চূড়ান্ত যোগ্যতা অর্জন পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে। অন্যদিকে এশিয়া থেকে মাত্র একটি দেশ সরাসরি জায়গা পাওয়ায় ভারত যোগ্যতা অর্জন করলে পাকিস্তান, বাংলাদেশ-সহ অন্য দেশগুলির সামনে কঠিন চ্যালেঞ্জ তৈরি হবে।
ICC-এর নতুন নির্দেশিকা অনুযায়ী, অলিম্পিকে জায়গা পাওয়ার ক্ষেত্রে টি-টোয়েন্টি র্যাঙ্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাই আগামী দেড় বছর ধারাবাহিক ভালো ফল করার উপরই নির্ভর করবে বিভিন্ন দেশের ভাগ্য। বিশেষ করে ভারতীয় পুরুষ দলের সামনে এখন সবচেয়ে বড় লক্ষ্য হবে এশিয়ার এক নম্বর স্থান ধরে রাখা। তবেই ১২৮ বছর পর অলিম্পিকের ক্রিকেট মঞ্চে ভারতের জায়গা নিশ্চিত হবে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের