নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - আর্জেন্টিনার বিরুদ্ধে নাটকীয় হারের পর বিতর্ক আরও তীব্র হয়েছে। ম্যাচ পরিচালনা নিয়ে গুরুতর আপত্তি তুলেছে মিশর। ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে দেশটির ফুটবল সংস্থা। শুধু রেফারির সিদ্ধান্ত নয়, পুরো রেফারিং প্যানেলের ভূমিকাও প্রশ্নের মুখে। পাশাপাশি ওই কর্মকর্তাদের বিশ্বকাপের বাকি ম্যাচ থেকে সরিয়ে দেওয়ার আবেদন করা হয়েছে। ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক ফুটবলমহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
শেষ ষোলোর আর্জেন্টিনা বনাম ইজিপ্ট ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল মিশর। তখন ম্যাচের নিয়ন্ত্রণও ছিল তাদের হাতে। কিন্তু শেষ মুহূর্তে চিত্র বদলে যায়। টানা ৩ গোল করে জয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনা। এরপরই শুরু হয় বিতর্ক। স্পেনের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবো রিদা ফিফার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তাদের দাবি, ম্যাচে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের বিপক্ষে গিয়েছে। বিশেষ করে আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে হামদি ফাতিকে বক্সের মধ্যে ফাউল করা হয়েছিল। কিন্তু পেনাল্টি দেওয়া হয়নি। মিশরের অভিযোগ, ঘটনাটি ভিএআরেও পরীক্ষা করা হয়নি। আরও দাবি, তাদের একটি গোল বাতিলের সময়ও যথাযথ প্রযুক্তিগত পর্যালোচনা করা হয়নি। এসব কারণেই ম্যাচের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে মিশর।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন মিশর কোচ হোসেম হাসান। তিনি বলেন, 'আমরা স্পষ্ট অবিচারের শিকার হয়েছি। গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদের প্রাপ্য সিদ্ধান্ত দেওয়া হয়নি। শুরু থেকেই মনে হয়েছে বেশিরভাগ সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে যাচ্ছে। মাঠের ফল স্বাভাবিকভাবে নির্ধারিত হয়নি। হয়তো কেউ চায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা আরও এগিয়ে যাক। হয়তো মেসিকে টুর্নামেন্টে আরও কিছু দিন দেখতে চায়'।
অন্যদিকে, বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সতর্ক প্রতিক্রিয়া দেন মহম্মদ সালাহ। মিশর অধিনায়ক বলেন, 'রেফারিং নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। এ বিষয়ে কিছু বললে সমস্যায় পড়তে হতে পারে। ফলে ম্যাচ শেষ হলেও বিতর্ক থামেনি। মিশরের লিখিত অভিযোগের পর সেই বিতর্ক আরও জোরালো হয়েছে।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের