নিজস্ব প্রতিনিধি , মুম্বই - রাহুল দ্রাবিড়ের হাত ধরে ২০২৪ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন রোহিত শর্মা বিরাট কোহলিরা। শান্ত রাহুল দ্রাবিড়কে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা গিয়েছিল উন্মাদের মত। কোচিং বিষয়টা ভীষণই রপ্ত করে ফেলেছিলেন।। ব্যাটার হিসেবে তো অনেক আগেই নিজেকে প্রমাণ করেছেন। ভারতীয় ক্রিকেট ইতিহাসের পাতায় তার নাম থাকবেই। সুপার ৮ পর্বের লড়াই শুরু হতেই ফাইনাল নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। এরই মাঝে ফাইনালে নিজের প্রিয় দলের নাম বললেন রাহুল দ্রাবিড়। যদিও আর একটি নাম নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
ভারতের প্রাক্তন কোচ জানিয়েছেন, ফাইনালে তিনি জিম্বাবোয়েকে চান। বিপক্ষে চান নিজের দেশকেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাহুল দ্রাবিড় বলেছেন , "আমি চাই ভারতের সঙ্গে যে কোনও দেশ ফাইনালে উঠুক। ভারত বনাম জ়িম্বাবোয়ে হলে কেমন হয়? জ়িম্বাবোয়ে ক্রিকেটের জন্য ব্যাপারটা দারুণ হবে। জ়িম্বাবোয়ে যদি সত্যিই ফাইনালে উঠতে পারে তা হলে খুব ভাল হবে। আমি চাই ভারতের সঙ্গে একটু কমজোরি দল ফাইনালে উঠুক।"
দ্রাবিড় সতর্কবার্তা দিয়ে বলেছেন "মনে রাখা দরকার এটা টি-টোয়েন্টি ক্রিকেট, যেখানে অজানা জিনিসই ঘটে। ক্রিকেটের সবচেয়ে টালমাটাল ফরম্যাট। কোচ হিসাবে আমি জানি, যে কোনও দিন আপনি হারতে পারেন। আমার মতে, শুধু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করো ও ভাল ফলের আশা করো।"
রবিবার সুপার ৮ পর্বে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ নিয়ে দ্রাবিড়ের মন্তব্য , "বাড়তি সুবিধে নিয়েই নামবে ভারত। ভারতের একটা বড় সুবিধা হল, আমরা ১-২ জনের উপর নির্ভর করি না। গোটা দলের ব্যাটিং গভীরতা রয়েছে। আপনি নিশ্চয়ই চাইবেন সেই ব্যাটিং গভীরতা যেন দরকারে কাজে আসে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের