নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বিশ্বকাপের মুকুট উঠেছে স্পেনের মাথায়। ফাইনালে থেমেছে আর্জেন্টিনা। তবু আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতও। মাঠে নামেনি দেশের দল। তারপরও ফুটবল উন্মাদনায় বড় ছাপ ফেলেছে ভারত। সম্প্রচার, ডিজিটাল সক্রিয়তা ও দর্শকদের আবেগ গড়েছে নতুন সমীকরণ। সেই কারণেই প্রতিযোগিতা শেষে ভারতের অর্জন নিয়েও শুরু হয়েছে জোর চর্চা।
বিশেষজ্ঞদের একাংশের মতে, সবুজ ঘাসে না নামলেও নানা ক্ষেত্রে নজর কেড়েছে ভারত। আসর শুরুর আগে সম্প্রচার নিয়ে ছিল প্রশ্ন। গভীর রাতের সূচি ঘিরে ছিল সংশয়। অনেকেই ভাবছিলেন, এত রাতে খেলা কে দেখবে। শেষ পর্যন্ত দায়িত্ব নেয় জি এন্টারটেইনমেন্ট। শুরুতে দেখা দেয় কিছু প্রযুক্তিগত সমস্যা। পরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়। এখনও পূর্ণ দর্শকসংখ্যার হিসাব প্রকাশ পায়নি। তবে খেতাবি ম্যাচের আগেই প্রশংসা শোনা যায় ফিফার শীর্ষকর্তার মুখে।
জিয়ান্নি ইনফান্তিনো বিশেষ বার্তা দেন ভারতীয় অনুরাগীদের জন্য। তাঁর কথায়, দেশে ফুটবলের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। দর্শকদের আবেগ বিশ্বমঞ্চে আলাদা গুরুত্ব পাচ্ছে। অংশগ্রহণও নজর কেড়েছে সবার। পাশাপাশি ভার্চুয়াল দুনিয়াতেও ছিল দাপট। ২০২২ সালের তুলনায় এবার ডিজিটাল সংযোগ প্রায় দ্বিগুণ হয়েছে। বিভিন্ন প্ল্যাটফর্মে ৩.৫ থেকে ৪ কোটি মানুষ যুক্ত হয়েছেন। শুধু ফাইনাল ঘিরেই সক্রিয় ছিলেন ১.৫ থেকে ২ কোটি ব্যবহারকারী। মিমে ভরেছে টাইমলাইন। ছড়িয়েছে বিশ্লেষণ। ভাগ হয়েছে অসংখ্য ছবি। ভাইরাল হয়েছে ভিডিও। প্রতিক্রিয়ার বন্যাও দেখা গিয়েছে। প্রায় ১ লক্ষ ২০ হাজার কনটেন্ট নির্মাতা এই আসর নিয়ে কাজ করেছেন।
তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রীড়া মহলেও। ফিফার সরকারি ইনস্টাগ্রাম পেজে ভারতীয় অনুসারীর সংখ্যা এখন প্রায় ৭০ লক্ষ। শতাংশের নিরিখে অবস্থান অন্যতম শীর্ষে। পশ্চিমবঙ্গ, কেরল ও মহারাষ্ট্র থেকে মিলেছে সবচেয়ে বেশি সাড়া। টুর্নামেন্ট চলাকালীন আর্লিং হালান্ডের অনুসারী বেড়েছে প্রায় ৩ কোটি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্ষেত্রে সেই সংখ্যা ১ কোটি। লিওনেল মেসি ও নেইমারের ঝুলিতেও যোগ হয়েছে লক্ষ লক্ষ নতুন অনুরাগী। পাশাপাশি বেড়েছে জার্সির চাহিদা। ঊর্ধ্বমুখী ক্রীড়া সামগ্রীর বিক্রিও। ফুটবলপ্রেমীদের মতে, দেশে উৎসাহের কোনও ঘাটতি নেই। আবেগও আকাশছোঁয়া। তবে এই বিপুল আগ্রহকে জাতীয় ফুটবলের উন্নয়নে কতটা কাজে লাগানো হচ্ছে, সেই প্রশ্ন এখনও ঘুরপাক খাচ্ছে।
ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কের নতুন অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনায় নজর দুই বোর্ডের
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের