নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - বিশ্বকাপের প্রস্তুতি পর্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দাপট দেখিয়েছে ভারত। অনবদ্য খেলছেন ভারতীয় ব্যাটাররা। সঞ্জু স্যামসনের খারাপ ছন্দ ভুলিয়ে দিয়েছে বাকিদের ব্যাটিং। বিশ্বকাপে ভারত যে বিধ্বংসী হতে চলেছে সেই নিয়ে সন্দেহের অবকাশ নেই। এবার আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ভারতকেই ফেভারিট হিসেবে মানছেন ধোনি। তিনি বলেছেন , "ভারত মারাত্মক ভয়ঙ্কর দল। এই দলে সব আছে। অভিজ্ঞতা আছে। তারুণ্য আছে। ভয়ডরহীন ক্রিকেট খেলার মানসিকতা আছে। প্রত্যেকে জানে তার ভূমিকা ঠিক কী। সেই কাজটা সে ভাল করে করছে। তাই বিশ্বকাপে আমি সূর্যদের দলকেই এগিয়ে রাখব।"
মাহি বিশ্বকাপ নিয়ে চিন্তার কথাও বলেছেন , "আমার শিশির নিয়ে চিন্তা হচ্ছে। এই একটা বিষয় খেলার ছবি বদলে দিতে পারে। টস খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। হয়তো এমনি সময়ে বিশ্বের সেরা দলগুলোকে ১০ বারের মধ্যে আট বার হারাবে ভারত। কিন্তু শিশির পড়লে কী হবে কিচ্ছু বলা যায় না।"
প্রত্যেককে ফিট থাকার পরামর্শ দিয়েছেন ধোনি। তিনি বলেন, "টি-টোয়েন্টিতে তোমার দলের ক্রিকেটারদের একটা দিন খারাপ যেতে পারে। আবার প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের হয়তো সেটাই দিন। যা কিছু হতে পারে। তাই অধিনায়কের হাতে বিকল্প থাকাটা খুব জরুরি। বিশেষ করে নক আউট পর্বে। তাই আমি সকলকে বলব, চোট যেন না লাগে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের