নিজস্ব প্রতিনিধি , বুয়েনাস এয়ারস - ফুটবল বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুক ফুলিয়ে আসন্ন বিশ্বকাপে নামতে চলেছেন লিওনেল মেসিরা। তবে এর আগেই কালিমালিপ্ত আর্জেন্টাইন ফুটবল। কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে আর্জেন্টিনার ফুটবল সংস্থার বিরুদ্ধে। বিশ্বকাপের আগে যখন ফুটবল নিয়ে মত্ত গোটা দেশ ঠিক তখনই এই অভিযোগ ওঠায় চিন্তায় আর্জেন্টাইন ভক্তরা।
২০২৪ সালের মার্চ মাসে প্রাক্তন স্ট্রাইকার কার্লোস তেভেজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন। ভিডিওতে বুয়েনাস এয়ারসের শহরতলি পিলার অঞ্চলের একটি বাড়িতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের এক কর্তার সন্দেহজনক গতিবিধি প্রকাশ্যে আসে। ওই কর্তা টাকা ভর্তি একটি ব্যাগ মাটিতে পুঁতে রেখেছিলেন বলে অভিযোগ করেছিলেন তেভেজ। ওই কর্তার বিরুদ্ধে একটি পুরনো মূল্যবান গাড়ি লুকিয়ে রাখারও দাবি করেন প্রাক্তন স্ট্রাইকার।
এরপরই তদন্ত শুরু করেছেন আর্জেন্টাইন সরকার। প্রাথমিক তদন্তে জানা গেছে , শহরতলির ওই বাড়িটিই ওই দেশের ফুটবল সংস্থার আর্থিক দুর্নীতির কেন্দ্র। এএফএ-র সঙ্গে জড়িত রয়েছে বেশ কয়েকটি ক্লাবও। টাকা তছরুপ সংক্রান্ত সবকিছুই নাকি হয় ওই বাড়িটি থেকেই। ম্যাচ গড়াপেটার আর্থিক লেনদেনেরও কেন্দ্র বাড়িটি। এরপর এএফএ-র দফতর-সহ বেশ কয়েকটি ক্লাবে হানা দেয় পুলিশ। বেশ কিছুক্ষণ তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয় বেশকিছু নথি। তিনদিন পর তল্লাশি চালানো হয় সেই বাড়িটিতেও। সেখানে একটি হেলিপোর্ট, আস্তাবল ছাড়াও বিলাসবহুল ৫৪টি গাড়ির হদিশ পাওয়া যায়।
আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে ,তাপিয়া ও টোভিগিনোর ১৩ মিলিয়ন ডলার কর ফাঁকি দিয়েছে এএফএ। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০৮ কোটি টাকা। ফুটবল সংস্থার বেশ কয়েক জন কর্তা এই দুর্নীতির সঙ্গে যুক্ত। এএফএ ও সংস্থার কর্তাদের বিরুদ্ধে একের পর এক আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসায় নড়েচড়ে বসেছে আর্জেন্টিনার প্রশাসনও। বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের