নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - বিশ্বকাপ চলাকালীন গভীর ব্যক্তিগত সংকটের মুখে পড়লেন নেদারল্যান্ডসের তারকা ফুটবলার কোডি গাকপো। হঠাৎ আসা পারিবারিক খবর শোকের ছায়া ফেলেছে ডাচ শিবিরে। তবুও জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন না তিনি। কঠিন সময়ের মধ্যেও দলের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন গাকপো।
কয়েক মাস আগেই দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর দিয়েছিলেন গাকপো ও তাঁর সঙ্গী নোয়া ভ্যান ডার বিজ। আগামী অক্টোবরে তাঁদের পরিবারে নতুন সদস্য আসার কথা ছিল। কিন্তু সেই অপেক্ষা আর পূরণ হল না। শনিবার সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেন নোয়া। সেখানে তিনি জানান, গর্ভাবস্থাতেই মারা গিয়েছে তাঁদের অনাগত পুত্রসন্তান। পোস্টের সঙ্গে একটি ছবিও ভাগ করে নেন তিনি। ছবিতে একটি কম্বল ও হাতে বোনা টুপির উপর দু'জনের হাত রাখা ছিল।
নোয়া আরও জানান, তাঁদের সন্তানের নাম রাখা হয়েছিল এলাইজা রাফায়েল গাকপো। জন্মের আগেই সন্তানকে হারানোর যন্ত্রণা ভাষায় প্রকাশ করা কঠিন বলেও লেখেন তিনি। একই সঙ্গে পরিবার, বন্ধু, সমর্থকদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। পোস্টটি প্রকাশ্যে আসার পর থেকেই ফুটবল বিশ্বের বহু পরিচিত মুখ সমবেদনা জানিয়েছেন। গাকপো ও তাঁর পরিবারের পাশে থাকার বার্তাও দিয়েছেন অনেকে। এই খবর সামনে আসতেই প্রশ্ন উঠেছিল, বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে গাকপো খেলবেন কি না। তবে সেই জল্পনায় আপাতত ইতি পড়েছে।
ডাচ শিবিরের ঘনিষ্ঠ সূত্রের দাবি, তিনি দলের সঙ্গেই থাকছেন। জাতীয় দলের হয়ে নিজের দায়িত্বও পালন করতে চান। নেদারল্যান্ডস ফুটবল সংস্থাও এই কঠিন সময়ে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছে। বর্তমান নেদারল্যান্ডস দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার গাকপো। আক্রমণভাগে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ব্যক্তিগত শোকের মধ্যেও নিজেকে মানসিকভাবে শক্ত রাখার চেষ্টা করছেন তিনি। নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও তাঁকে পাওয়ার আশায় রয়েছে ডাচ শিবির।
এই কঠিন সময়ে গাকপো বলেন, 'ঘটনাটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত কঠিন সময়। বিনীত অনুরোধ, আমাদের একটু সময় প্রয়োজন। ব্যক্তিগত পরিসর চাইছি। আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ'।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের