নিজস্ব প্রতিনিধি, নয়ডা - বিশ্বকাপের মাঝেই ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংয়ের জীবনে আঁধার নেমে এল। বাবাকে হারালেন তিনি। দীর্ঘদিন ধরে চতুর্থ স্টেজ লিভার ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। অবশেষে সেই লড়াই থেমে গেল শুক্রবার সকালে। শোকের ছায়া নেমে এসেছে রিঙ্কু সিংয়ের পরিবারে। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রিঙ্কুর অনুগামীরা।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার মাঝেই বাবার অসুস্থতার জন্য বাড়ি ফিরেছিলেন রিঙ্কু সিং। মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট ও ‘কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি’-তে ছিলেন তাঁর বাবা। কিন্তু শেষ রক্ষা আর হল না। এদিন সকালে গ্রেটার নয়ডার এক বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন রিঙ্কু সিংয়ের বাবা খাচান্দ্র সিং। ইতিমধ্যেই আলিগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ২৮ বছরের ক্রিকেটার।
শোকপ্রকাশ করে হরভজন সিং জানিয়েছেন, “রিঙ্কু সিংয়ের বাবার মৃত্যুর খবরে গভীর ভাবে কষ্ট পেলাম। রিঙ্কু এবং তাঁর পরিবারের জন্য কঠিন সময়। ও বিশ্বকাপের প্রতি নিজের দায়বদ্ধতায় অটুট ছিল। তাঁর পরিবার পরিজনের প্রতি সমবেদনা।“ বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে রিঙ্কু সিং খেলবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে ফিল্ডিংয়ে নেমেছিলেন তিনি। দাপটের সঙ্গে ম্যাচ জিতে ছিল টিম ইন্ডিয়া।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের