নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ভারতের মেয়েরা যে কীর্তি করেছে তা নিঃসন্দেহে ক্রিকেটবিশ্বে স্মরণীয় হয়ে থাকার মত। প্রথমবার বিশ্বজয় তাও দেশের মাটিতে এই প্রাপ্তি শুধুই অনুভব করার মত। তবে সহ অধিনায়ক স্মৃতি মন্ধানার কাছে এই দিন হয়তো আরও বিশেষ। কারণ , দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল তার বিয়ের দিনক্ষণ। পাত্র পলাশ মুচ্ছল।
আগামী ২০শে নভেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পলাশ মুচ্ছল ও স্মৃতি মন্ধানা। স্মৃতির নিজের শহর মহারাষ্ট্রের সাংলিতেই তাঁদের বিয়ে হবে। দুই পরিবারই এখন বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে। খোলামেলাভাবে হবু স্ত্রীর জয় উদযাপন করলেন পলাশ মুচ্ছল। সকলের সামনে স্ত্রীর জয় উদযাপন সহ তাকে অভিনন্দন জানাতে পিছু পা হলেন না সঙ্গীত পরিচালক।
পলাশ মুছল সোশ্যাল মিডিয়ায় স্মৃতির সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে তিনি জয়ের পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অন্য একটি ছবিতে দেখা যায়, স্মৃতি ভারতীয় পতাকায় মোড়ানো অবস্থায় বিশ্বকাপ ট্রফি হাতে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছেন। আর পালাশ তাঁর কাঁধে হাত রেখে দাঁড়িয়ে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, "আমি কি এখনও স্বপ্ন দেখছি?"
এছাড়া সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরা একটি ভিডিওতে দেখা যায় , স্মৃতিকে ভারতীয় পতাকায় মুড়ে দিচ্ছেন পলাশ। দু'জনেই হাসি মুখে সেই মুহুর্ত উদযাপন করছেন। আরও একটি ছবি শেয়ার করেন পলাশ। যেখানে স্মৃতি ঝলমলে বিশ্বকাপ ট্রফিটি তাঁর দিকে উঁচিয়ে ধরেছেন। ছবির ক্যাপশনে পলাশ লিখেছেন, "সবসে আগে হ্যায় হাম হিন্দুস্তানি।"
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের