নিজস্ব প্রতিনিধি , জুরিখ - পাঁচ লক্ষের কেপ ভার্দের পর দেড় লক্ষের কুরাসাও। বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন করে নিল কুরাসাও। মঙ্গলবার জ্যামাইকার বিরুদ্ধে ০-০ ব্যবধানে ড্র করে বিশ্বকাপ ফুটবলের টিকিট কেটে নিল তারা। সব মিলিয়ে বিশ্বকাপে ৪২টি দেশ যোগ্যতা অর্জন করে গেল। বাকি মাত্র ৬ টি জায়গা।
নিজেদের মহাদেশীয় যোগ্যতা অর্জন পর্বে কুরাসাও অপরাজিত থেকে বিশ্বকাপে যাচ্ছে। আগে ক্ষুদ্রতম দেশ হিসাবে বিশ্বকাপ খেলার নজির ছিল আইসল্যান্ডের। ২০১৮ সালে সেই নজির গড়েছিল। অন্যদিকে , পানামা দ্বিতীয়বার বিশ্বকাপ খেলবে। তারা ৩-০ হারিয়েছে এল সালভাদরকে। আবার , হাইতি ২-১ হারিয়েছে নিকারাগুয়াকে।
ইউরোপ থেকে কোয়ালিফাই করেছে স্কটল্যান্ড , স্পেন, বেলজিয়াম, অস্ট্রিয়া ও সুইৎজারল্যান্ডও। ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে স্কটল্যান্ড। ডেনমার্কের বিরুদ্ধে ৪-২ গোলে জয় ছিনিয়ে নেয় স্কটল্যান্ড। তুরস্কের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে স্পেন।
তিন মিনিটেই স্কট ম্যাকটোমিনের বাইসাইকেল কিকে এগিয়ে যায় স্কটিশরা। দ্বিতীয়ার্ধে ডেনমার্কের হয়ে সমতা ফেরান রাসমাস হোয়লুন্ড । ৭৮ মিনিটে লরেন্স শাঙ্কল্যান্ডের গোলে ফের এগিয়ে যায় স্কটল্যান্ড। চার মিনিট পরে সমতা ফেরায় ডেনমার্ক। বিশ্বকাপে যাওয়ার জন্য ডেনমার্ককে মাত্র ১ পয়েন্ট পেতে হত। তবে সংযুক্তি সময়ে কিয়েরান টিয়ের্নি ও কেনি ম্যাকলিনের গোলে বিশ্বকাপে যায় স্কটল্যান্ড।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের