নিজস্ব প্রতিনিধি , আহমেদাবাদ - আমেরিকা , নামিবিয়া, পাকিস্তানের পর এবার সামনে নেদারল্যান্ডস। তিন ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ ভারতীয় দলের মারকুটে ওপেনার অভিষেক শর্মা। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ব্যাটিং করতে গিয়ে বারবার সাজঘরে ফিরে যেতে হয়েছে। জয় পেলেও ভারতীয় দল যে বিশাল আত্মবিশ্বাসী তেমন নয়। তাই বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে সবটা পরখ করে নিতে চায় ভারত। তবে অভিষেকের ব্যাটিং নিয়ে চিন্তিত নন ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।
নেদারল্যান্ডসের বিরুদ্ধেও নিজেদের পরিকল্পনা থেকে সরতে নারাজ ভারত। সীতাংশু কোটাক জানিয়েছেন , "আমরা পরিবেশ, পরিস্থিতি বুঝে খেলব। আমাদের নির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে। সেই মতোই খেলার চেষ্টা করব। ঈশান কী করতে পারে আমরা জানি। ওর ক্ষমতা সম্পর্কে সকলেই জানে। আউট না হলে ওকে থামানোর সাধ্য কারও নেই। দেশের হয়ে সব সময় পারফর্ম করার চেষ্টা করে ঈশান। বিশ্বকাপেও আলাদা কিছু করছে না। ওর সঙ্গে কথা বললেই বোঝা যায়, কতটা আত্মবিশ্বাসী। ও নিজের সীমাবদ্ধতা , ক্ষমতা সব জেনেই খেলে।"
অভিষেকের ছন্দ নিয়ে ব্যাটিং কোচের মন্তব্য , "অসুস্থ হওয়ার আগে অভিষেক ভালই রান করছিল। ওকে নিয়ে আমরা চিন্তিত নই। টি-টোয়েন্টি ক্রিকেটে ঝুঁকি থাকেই। কয়েকটা ম্যাচে ব্যর্থ হলেও চাপ দিলে ব্যাটারদের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। অভিষেক অনুশীলনে পরিশ্রম করছে। প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বুঝে প্রস্তুতি নিচ্ছে। এ রকম হতেই পারে। টি-টোয়েন্টি ক্রিকেটে এটা খুব স্বাভাবিক ব্যাপার।"
ব্যাটিং কোচ আরও বলেছেন , "২০ ওভারের ক্রিকেটে ১০ বলে ৩০ রানও অনেক সময় খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। অভিষেক রান পাচ্ছে না, এটা বলা যায় না। ভাল ফর্মে রয়েছে। মাঠে নেমে কী করতে হবে, সেটা ও জানে। নিজের খেলা নিয়ে স্বচ্ছ ধারণা রয়েছে ওর।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের