নিজস্ব প্রতিনিধি , আহমেদাবাদ - টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে যে কয়েকজন ভারতীয় খেলোয়াড়দের ওপর আশা রয়েছে সবচেয়ে বেশি তাদের মধ্যে অভিষেক শর্মা অবশ্যই একজন। তবে এখনও অবধি চূড়ান্ত ব্যর্থ তিনি। টানা তিনটি ম্যাচে শূন্য করে সাজঘরে ফিরেছেন। নেদারল্যান্ডের বিরুদ্ধে আহমেদাবাদ স্টেডিয়ামে প্রথম ওভারে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেছেন। অভিষেকের লাগাতার ব্যর্থতায় তাকে নিয়ে চিন্তা বাড়ছে। একইসঙ্গে তার ওপর অসন্তোষ প্রকাশ করছেন ভারতীয় সমর্থকরা।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছে ভারত। সেই ম্যাচে নিজের প্রথম বলেই আউট হয়ে যান অভিষেক। তারপরেই পেটের সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ওজন কমে যায়। এমনকি একদিনের জন্য হাসপাতালেও ভর্তি করতে হয় তাঁকে। পেটের সমস্যার কারণে নামিবিয়ার বিরুদ্ধে অভিষেক খেলতে পারেননি। এরপর দুটি ম্যাচে ফের শূন্য। আহমেদাবাদে আউট হওয়ার পর ভারতীয় সমর্থকদের দিকে তাকানোই যাচ্ছিল না। এককথায় ভীষণই অসন্তুষ্ট ছিলেন তারা। একদিকে যেমন হতাশ আবার একদিকে প্রশ্ন উঠছে তবে কি আদৌ সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি?
প্রতিটি ম্যাচেই বড় শট খেলতে গিয়ে সাজঘরে ফিরে যেতে হয় অভিষেক শর্মাকে। মেগা মঞ্চের আগে বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার তাকে পরামর্শ দিয়েছিলেন। তবে মাত্র একটি দুটি বল সেসব মাথায় রেখেই বাকিটা ভুলে গেছেন অভিষেক। গাভাস্কারের পরামর্শ ছিল, ব্যাট করতে নেমে প্রথমেই আক্রমণাত্মক শট খেলার দরকার নেই। প্রথমে সিঙ্গেল নিন তরুণ ওপেনার। তাতে পা সচল হবে, আত্মবিশ্বাস বাড়বে। তারপর থেকে শুরু হোক আগ্রাসী শট খেলা। সেই ফাঁদেই পড়ে উইকেট ছুঁড়ে দিয়েছেন তিনি। এবার দেখার বিষয় সুপার ৮-এ অভিষেক ফিরতে পারবেন কিনা।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের