নিজস্ব প্রতিনিধি , লিসবন - এখনও বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ হয়নি। ইউরো , ন্যাশনস কাপ জিতলেও দুধের স্বাদ কোনোদিন ঘোলে মেটেনা। ফলে শেষবারের মত ঝাঁপাতে চলেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বুড়ো সিংহ নয় জোয়ানের মতই এখনও তার তেজ , দৌড়। তবে যে বিশ্বকাপের জন্য প্রাণপাত করে দিচ্ছেন সেই মেগা আসরের আগেই বিরাট ধাক্কা পর্তুগিজ শিবিরে। চোটের জেরে বিশ্বকাপে অনিশ্চিত CR7। বিশ্বকাপের আগে ফ্রেন্ডলি ম্যাচে তাকে ছাড়াই দল ঘোষণা করেছেন কোচ রবার্তো মার্টিনেজ।
সূত্রের খবর , হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন রোনাল্ডো। আল ফায়হার বিপক্ষে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় তাকে। যদিও রোনাল্ডো নিজে জানিয়েছেন , এটা সামান্য মাংসপেশির চোট বিশেষ ভয় পাওয়ার কিছু নেই। তবুও তাকে নিয়ে চিন্তায় রয়েছেন রবার্তো মার্টিনেজ। ৪১ বছর বয়সী একটি ফুটবলারের প্রতি দল নির্ভরশীল মানেই বোঝা যায় সেই ফুটবলার ঠিক কতটা দামি। তবে সামান্য চোটে কাবু হতে নারাজ ক্রিস্টিয়ানো। তবুও বিশ্বকাপের মঞ্চে তার পুরোপুরি ফিট হয়ে নামার থেকে ভাল কিছু হয় না।
আগামী ২৮ শে মার্চ মেক্সিকো সিটিতে মেক্সিকোর বিপক্ষে খেলা রয়েছে পর্তুগালের। আবার ১ লা এপ্রিল আটলান্টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে রয়েছে একটি ম্যাচ। আপাতত পুরোপুরি সুস্থ না হওয়ায় রোনাল্ডোকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। মার্টিনেজ জানিয়েছেন , "এটা সামান্য চোট আশা করছি। দলে নেই মানে এই নয় যে আসতে পারবে না। এখনও চূড়ান্ত দল ঘোষণা বাকি। পুরোপুরি সুস্থ থাকলেই দলে ফিরবে রোনাল্ডো।"
দুটি ফ্রেন্ডলি ম্যাচের জন্য পর্তুগালের স্কোয়াড
গোলরক্ষক -
ডিয়োগো কস্তা (এফসি পোর্তো), হোসে সা (উলভারহ্যাম্পটন), রুই সিলভা (স্পোর্টিং লিসবন)।
ডিফেন্ডার -
ম্যাথিউস নুনেস (ম্যানচেস্টার সিটি), ডিওগো ডালট (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়াও ক্যানসেলো (বার্সেলোনা), নুনো মেন্ডেস (প্যারিস সেন্ট-জার্মেই), গনসালো ইনাসিও (স্পোর্টিং লিসবন), রেনাতো ভেইগা (ভিলারিয়াল), আন্তোনিও সিলভা (বেনফিকা), টোনিও সিলভা (বেনফিকা)।
মিডফিল্ডার -
রুবেন নেভেস (আল-হিলাল), সামু কস্তা (ম্যালোর্কা), মাতেউস ফার্নান্দেস (ওয়েস্ট হ্যাম), জোয়াও নেভেস (প্যারিস সেন্ট জার্মেই), ভিতিনহা (প্যারিস সেন্ট জার্মেই), ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), রদ্রিগো মোরা (এফসি পোর্তো)।
ফরোয়ার্ড -
রিকার্ডো হোর্তা (ব্রাগা), পেদ্রো গনসালভেস (স্পোর্টিং লিসবন), জোয়াও ফেলিক্স (আল-নাসর), ফ্রান্সিসকো ট্রিনকাও (স্পোর্টিং লিসবন), ফ্রান্সিসকো কনসিসাও (জুভেন্টাস), রাফায়েল লিও (এসি মিলান), পেদ্রো নেটো (চেলসি), গনেসালেসোনাসিও (চেলসি), রামাডোসালেসোসিও (জুভেন্টাস)।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের