নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বিশ্বকাপের সুপার ৮ নিশ্চিত করলেও আহমেদাবাদ অনেক দুর। পাকিস্তান ছাড়া যে দলগুলির সঙ্গে ভারত খেলেছে সেখানে জয় প্রত্যাশিত। এবার আসল লড়াই শুরু হতে চলেছে। বিশ্বকাপের মঞ্চে তেমন জ্বলে উঠতে পারেনি ভারত। ব্যাটিং ব্যর্থতা ভীষণই চোখে পড়েছে। এবার পাক পেসার মহম্মদ আমির চ্যালেঞ্জ করে বললেন বিশ্বকাপের প্রথম দুই দলে পৌঁছাতে পারবেনা ভারত।
মহম্মদ আমির বলেছেন , "একমাত্র পাকিস্তান ম্যাচ ছাড়া বাকি সবকটি ম্যাচেই ভারতের ব্যাটিং বিভাগ ব্যর্থ হয়েছে। আর যেভাবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ খেলছে, তাতে তাঁরা যে কোনও দলকে হারিয়ে দিতে পারে। তাই ভারতের কাছে ভীষণই কঠিন। আমার মনে হয়না এইবার ভারত প্রথম দুই দলের মধ্যে থাকতে পারবে।"
উল্লেখ্য , বিশ্বকাপের সুপার ৮ পর্বে ভারত ছাড়া রয়েছে দক্ষিণ আফ্রিকা , ওয়েস্ট ইন্ডিজ , জিম্বাবোয়ে , পাকিস্তান , ইংল্যান্ড , নিউজিল্যান্ড , শ্রীলঙ্কা। প্রথম গ্রুপে রয়েছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে। আর একটি গ্রুপে রয়েছে , নিউজিল্যান্ড , পাকিস্তান শ্রীলঙ্কা , ইংল্যান্ড। দুটি গ্রুপ থেকে দুটি শীর্ষ স্থানাধিকারী দল সেমি ফাইনালে খেলবে। ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সম্মিলিতভাবে খেললেও সেইভাবে ছন্দে নেই কোনো ব্যাটারই। হার্দিক , ঈশান ছাড়া তেমন কারোর খেলা চোখে লাগেনি। সূর্যকুমার আমেরিকার বিরুদ্ধে খেললেও পরে আবার ব্যর্থ হয়েছেন। এখন সামনে নিঃসন্দেহে বড় পরীক্ষা ভারতের।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের