নিজস্ব প্রতিনিধি , ঢাকা - বাংলাদেশের ক্রিকেটাররা রাজি থাকলেও সরকারের হস্তক্ষেপে বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয়েছে তাদের। বিশ্বকাপ না খেলাটা মানসিক নির্যাতনের থেকে কোনো অংশে কম নয়। এবার বিশ্বকাপ খেলতে না পেরে মানসিকভাবে বিদ্ধস্ত হয়ে পড়েছেন দুই বাংলাদেশি ক্রিকেটার। ঘটনায় ইউনুস সরকারের উপদেষ্টা আসিফ নজরুলকে বিঁধে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মহম্মদ সালাউদ্দিন।
মহম্মদ সালাউদ্দিনের মতে , "একটা ছেলে অনেকটা স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে যায়। হয়তো ২৭ বছর ধরে সে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছে, কঠোর পরিশ্রম করেছে। আর একজন এক সেকেন্ডে তাঁর সেই স্বপ্ন ধ্বংস করে দিলে এমন হওয়াটা অস্বাভাবিক কিছুই নয়।"
সালাউদ্দিন আরও বলছেন, "এহেন সিদ্ধান্তে ক্রিকেটারদের ব্যক্তিগত ক্ষতি হয়েছে। যদি রাষ্ট্রের স্বার্থে কোনো সিদ্ধান্ত হত, তাহলে মেনে নেওয়া যায়। কিন্তু এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত। দলের অন্তত দু’জন ক্রিকেটার মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। কোচ হিসেবে জানি, প্রায় পাঁচ দিন ওরা মানসিক কোমার মধ্যে। দিন কাটিয়েছিল। নিজেদের সামলাতেই পারছিল না।"
এখানেই না থেমে প্রাক্তন ক্রীড়া উপদেষ্টাকে সরাসরি নিশানা করে সালাউদ্দিন আরও বলেন, "জানি না, একজন শিক্ষক কী করে এমন ডাহা মিথ্যে কথা বলতে পারেন। উনি প্রকাশ্যে নির্বিকার ভাবে মিথ্যে বলে গেলেন। উনি তো আগের অবস্থানের পুরো বিপরীত অবস্থান নিলেন।"
উল্লেখ্য , আসিফ নজরুল বলেছিলেম , "ক্রিকেটার ও বোর্ডের সঙ্গে আলোচনা করেই বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" তবে সালাউদ্দিনের মতে এমন কোনো কথাই হয়নি। উল্টে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। এমনকি বাংলাদেশের সব ক্রিকেটারই অধীর আগ্রহে বিশ্বকাপ খেলার জন্য অপেক্ষা করছিলেন। তবে শেষমেশ সরকারের হস্তক্ষেপে সবটা বাতিল হয়ে যায়।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের