নিজস্ব প্রতিনিধি , বার্লিন - ইউরোপের দুই অন্যতম সেরা দল পৌঁছে গেল বিশ্বকাপের মূল পর্বে। ২০২৬ বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করল জার্মানি নেদারল্যান্ডস। দুই দলই নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতল। ৪৮ দলের মধ্যে জায়গা করে নিল ৩৪ টি দেশ। বাকি মাত্র ১৪ টি জায়গা।
স্লোভাকিয়াকে ৬-০ গোলে হারিয়েছে জার্মানি। জোড়া গোল করেন লেরয় সানে। একটি করে গোল নিক উয়োল্টেমাডে, সের্গে ন্যাব্রি, রিডল বাকু ও আসান কুয়েদ্রাগোর। ২১তম বার বিশ্বকাপ খেলবে খেলতে চলেছে জার্মানি।
লিথুয়ানিয়াকে ৪-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। তাদের হয়ে গোল করেছেন তিজানি রেইনডার্স, কোডি গাকপো, জাভি সিমন্স ও ডোনিয়েল। এই জয়ের ফলে অপরাজিত থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। এটি তাদের ১২তম ফুটবল বিশ্বকাপ।
৪৮ দলের মধ্যে ইউরোপ থেকে ১৬, আফ্রিকা থেকে ৯, এশিয়া থেকে ৮, কনমেবল থেকে ৬, কনকাকাফ থেকে ৬ ও ওশিয়ানিয়া থেকে ১ দল সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলবে। বাকি দুটি দেশ খেলবে আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে।
ইউরোপ থেকে সরাসরি জায়গা করে নিয়েছে ইংল্যান্ড, ফ্রান্স, ক্রোয়েশিয়া, পর্তুগাল, নরওয়ে, জার্মানি ও নেদারল্যান্ডস। এশিয়া থেকে বিশ্বকাপের মূলপর্বে উঠেছে জাপান, ইরান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডন, অস্ট্রেলিয়া, কাতার ও সৌদি আরব।
আফ্রিকা থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মরক্কো, তিউনিসিয়া, ইজিপ্ট, আলজেরিয়া, ঘানা, কেপ ভার্দে, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল ও আইভরি কোস্ট। কনমেবল থেকে আর্জেন্টিনা, ব্রাজ়িল, ইকুয়েডর, উরুগুয়ে, প্যারাগুয়ে ও কলম্বিয়া বিশ্বকাপে উঠেছে। ওশিয়ানিয়া থেকে জায়গা করেছে নিউজিল্যান্ড।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের