নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সালটা ভুলতে পারবেন না রিচা ঘোষ। অপ্রত্যাশিত একগুচ্ছ উপহার পেয়েছেন তিনি। যে কীর্তি গড়েছেন তার জন্য সংবর্ধনা , শুভেচ্ছা প্রাপ্য ঠিকই তবে যেভাবে উপহারের বন্যায় ভাসছেন হয়তো আশা করেননি। কারণ , উপহারের ভার বহন করাই তার কাছে ভীষণ দুষ্কর। এবার ফের উপহার নিতে চলেছেন বঙ্গকন্যা। মোহনবাগানের কাছ থেকে সংবর্ধনা পেতে চলেছেন রিচা।
এর আগে ইস্টবেঙ্গল রিচাকে সংবর্ধনা দেওয়ার কথা জানিয়েছেন। সেই পথেই হাঁটছে মোহনবাগান। আগামী ১৫ই জানুয়ারি সবুজ মেরুনের কাছ থেকে সংবর্ধনা পাবে রিচা ঘোষ। গত শনিবার বিশ্বজয়ী ক্রিকেটারকে সংবর্ধনা দিয়েছে সিএবি। সেই অনুষ্ঠানে রিচার হাতে বঙ্গভূষণ তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিশে ডিএসপি পদে চাকরির নিয়োগপত্রও তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশ্বজয়ী বঙ্গতনয়ার নামে শিলিগুড়িতে নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরির ঘোষণাও করেছেন। সোনার ব্যাট তুলে দেওয়া হয়েছে তার হাতে।
বিশ্বকাপে দলের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন রিচা ঘোষ। গুরুত্বপুর্ণ সময়ে তার ব্যাট থেকেই ধারাবাহিকভাবে রান পেয়েছে ভারত। ভয়ডরহীন ক্রিকেট কাকে বলে বুঝিয়ে দিয়েছেন। সব বোলারদের স্বাগত জানিয়ে তাদের বাউন্ডারির রাস্তা দেখিয়েছেন। তার ক্যামিও ইনিংসগুলি ভারতের জন্য এককথায় ছিল অসামান্য। প্রথম বাঙালি হিসেবে বিশ্বকাপের ট্রফি হাতে তুলেছেন রিচা। প্রথমে নিজের শহর শিলিগুড়িতে সংবর্ধনা পেয়েছেন। এরপর রাজ্য সরকারের থেকে পুরস্কার পেলেন।এবার পালা কলকাতার দুই প্রধান ক্লাবের থেকে সম্মান পাওয়ার।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের