নিউজ ডেস্ক - বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী তুরস্ককে হারিয়ে দুরন্ত সূচনা করেছে অস্ট্রেলিয়া। ২-০ ব্যবধানে জয় তুলে নিয়ে নকআউটের লড়াইয়ে বড় পদক্ষেপ করেছে অজি ব্রিগেড। তবে এই জয়ের পাশাপাশি ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে অন্য একটি বিষয় নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা। অস্ট্রেলিয়ার জার্সিতে এদিন বিশ্বকাপের মঞ্চে দেখা গেল ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার নিশান ভেলুপিল্লাইকে।
রবিবার তুরস্কের বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে না থাকলেও দ্বিতীয়ার্ধে মাঠে নামেন ২৫ বছরের এই উইঙ্গার। ৬১ মিনিটে বদলি হিসেবে নামার পর মূলত রক্ষণ সামলানোর দায়িত্ব পালন করেন তিনি। তাঁর মাঠে নামার পরই আসে অস্ট্রেলিয়ার দ্বিতীয় গোল। এর ফলে বিশ্বকাপে ভারতীয় শিকড় থাকা ফুটবলারদের তালিকায় নিজের নাম লেখালেন নিশান। এর আগে ২০০৬ সালের বিশ্বকাপে ফ্রান্সের হয়ে খেলেছিলেন বিকাশ ধোরাসু। তাঁর পূর্বপুরুষদের বাড়ি ছিল অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানাগ্রামে। দীর্ঘ দুই দশক পর আবার বিশ্বকাপের আসরে ভারতীয় বংশসূত্র থাকা কোনও ফুটবলারকে দেখা গেল। নিশানের বাবা শ্রীলঙ্কান তামিল, মা অ্যাংলো-ইন্ডিয়ান। সেই সূত্রেই তাঁর সঙ্গে ভারতের যোগসূত্র নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
অস্ট্রেলিয়ার ঘরোয়া ফুটবলে ইতিমধ্যেই পরিচিত নাম নিশান ভেলুপিল্লাই। মেলবোর্ন ভিকট্রির হয়ে শতাধিক ম্যাচ খেলেছেন তিনি। ২০২৪ সালে অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে অভিষেক হয় তাঁর। তারপর থেকে নিয়মিত জাতীয় দলের অংশ হয়ে উঠেছেন। চিন ও ইন্দোনেশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচেও গোল করেছেন এই ফুটবলার। যোগ্যতা অর্জন পর্ব পেরিয়ে এবার প্রথমবার বিশ্বকাপের মঞ্চে পা রাখলেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, চলতি বিশ্বকাপে চারটি দেশের দলে এমন কয়েকজন ফুটবলার রয়েছেন, যাঁদের পারিবারিক শিকড় ভারতের সঙ্গে জড়িত। তাঁদের মধ্যেই অন্যতম নিশান।
অন্যদিকে ২৪ বছর পর বিশ্বকাপে ফিরে আসা তুরস্ককে হারিয়ে চমক দিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচে তুরস্কের দাপট কম ছিল না। গোলের উদ্দেশে ২৮টি শট নিয়েছিল তারা। কিন্তু কোনওটিই জালে জড়াতে পারেনি। সুযোগ কাজে লাগিয়ে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট পেয়ে নকআউটের পথে অনেকটাই এগিয়ে গেল তারা।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের