নিজস্ব প্রতিনিধি , মুম্বই - অবশেষে দিনটি চলেই এল। ২৩শে নভেম্বর রবিবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন পলাশ মুচ্ছল , স্মৃতি মান্ধানা। সকালে গায়ে হলুদ অনুষ্ঠানের বেশকিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে সতীর্থদের সঙ্গে পা মিলিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্মৃতি।

গায়ে হলুদে চুটিয়ে মজা করলেন স্মৃতি। বিশ্বকাপ জয়ের পর এই বিয়ের খুশি যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। তাই প্রত্যেক পদে পদে সতীর্থদের সঙ্গে রাখতে চাইছেন ভারতীয় তারকা। স্মৃতির গায়ে হলুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিচা ঘোষ , জেমাইমা রদ্রিগেজ , রেনুকা সিং ঠাকুর , শিবালি শিল্ডে , রাধা যাদব , শ্রেয়াঙ্কা পাটিলরা। সতীর্থদের সঙ্গে উজ্জ্বল হলুদ পোশাকে নেচে মনের খুশি প্রকাশ করলেন স্মৃতি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সব ভিডিওতেই স্মৃতির মুখে ছিল চওড়া হাসি। স্মৃতিকে ঘিরে নাচলেন সতীর্থরা।
কিছুদিন আগেই দলের কয়েকজনের সঙ্গে জিম থেকে বিয়ের বার্তা দিয়েছিলেন ভারতীয় ব্যাটার। এরপর বিশ্বজয়ের পিচে তাকে হিরের আংটি পরিয়ে দেন হবু স্বামী পলাশ মুচ্ছল। এরপর বন্ধুদের সঙ্গে তিনিও জানান , স্মৃতি তার প্রস্তাবে রাজি হয়েছে। যদিও তাদের সম্পর্ক আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে।

স্মৃতির গায়ে অনুষ্ঠানের একটি ভিডিও পোস্ট করেছেন শেফালী ভার্মা। যেখানেও হাসি মুখে সকলের সঙ্গে নাচতে দেখা গেছে স্মৃতিকে। ভিডিওর ক্যাপশনে স্মৃতি লিখেছেন , "লড়কি ওয়ালে"। ভিডিওটি নিমেষের মধ্যে ভাইরাল হয়ে পরেছে সোশ্যাল মিডিয়ায়। গায়ে হলুদ অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হতেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন স্মৃতি।
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা