নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে তিন সপ্তাহ পর উদ্ধার হল নিখোঁজ তরুণীর নিথর দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বকখালি ও হেনরি আইল্যান্ড এলাকায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই হত্যাকাণ্ডের অভিযোগে ইতিমধ্যেই প্রেমিক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ মে আবিয়া বিবি নামে ওই তরুণী জিয়ারুল সর্দার নামে এক যুবকের সঙ্গে বকখালিতে ঘুরতে যায়। পরে জিয়ারুল নিজের বাড়িতে ফিরে আসে। কিন্তু আবিয়ার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। এরপর পরিবারের পক্ষ থেকে বকুলতলা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। টানা কয়েক সপ্তাহ খোঁজ চালানো হয়। অবশেষে বৃহস্পতিবার সকালে জিয়ারুলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা।
পুলিশের দাবি, জেরার মুখে ভেঙে পড়ে অভিযুক্ত। তরুণীকে খুন করার কথা সে স্বীকার করে। পাশাপাশি দেহ কোথায় লুকিয়ে রাখা হয়েছে, সেই তথ্যও পুলিশকে জানায়। এরপর তাকে সঙ্গে নিয়ে হেনরি আইল্যান্ড এলাকায় তল্লাশি চালানো হয়। সেখানে সমুদ্রসৈকত সংলগ্ন জায়গায় বালির নীচে চাপা অবস্থায় দেহ উদ্ধার হয়। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত সম্পর্কের জটিলতা থেকেই এই ঘটনা ঘটতে পারে। জানা গেছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে দু'জনের মধ্যে অশান্তি চলছিল। সেই কারণেই এই খুন হয়ে থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের