নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত উত্তরবঙ্গ। প্রবল বৃষ্টিপাত সহ নদীর জলস্তর বৃদ্ধির কারণে একাধিক জেলা জুড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যার ফলে আশংকাজনক পরিস্থিতে দিন কাটছে সেখানকার বাসিন্দাদের। এই পরিস্থিতে সেখানে ত্রাণ সামগ্রী পাঠানোর ব্যবস্থা করল ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন।
সূত্রের খবর , উত্তরবঙ্গের এই ভয়াবহ বন্যায় বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন সেখানকার মানুষ। ঘরবাড়ি , ফসল , জীবিকা সবই জলের তলায়। এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন সহ বিবেকানন্দ মঠ। সংস্থার পক্ষ থেকে উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত অঞ্চলে পাঠানো হয় প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল শুকনো খাবার , পানীয় জল , শিশুদের জন্য বিশেষ খাদ্যসামগ্রী , ত্রিপল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। সংস্থার পক্ষ থেকে জানানো হয় , এই সহায়তা কার্যক্রম শুধুমাত্র এককালীন নয় , প্রয়োজনে আরও সাহায্য পাঠানো হবে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বন্যাকবলিত এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা সম্ভব হয়। বন্যার কবলে পড়া মানুষের মুখে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে এই উদ্যোগ।
রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন সহ বিবেকানন্দ মঠ ব্যারাকপুরের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ মহারাজ জানান , “এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ত্রাণ মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে। একবার দিয়েছি। প্রয়োজনে আমরা আবারও ত্রাণ পাঠাবো। যতটা আমাদের দ্বারা সম্ভব হবে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব।''
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের