6a27ac6732729_Gallery_20260609_1780984825
জুন ০৯, ২০২৬ দুপুর ১২:৪৭ IST

বৈভবের ব্যাটিংয়ে মুগ্ধ নয় চ্যাপেল! 'অসুস্থ ক্রিকেটের প্রতিচ্ছবি', বিস্ফোরক গ্রেগ চ্যাপেল

নিজস্ব প্রতিনিধি , মুম্বই - মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটের দরজায় কড়া নাড়ছে বৈভব সূর্যবংশী। তার বিধ্বংসী ব্যাটিং ইতিমধ্যেই ক্রিকেটবিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু। তবে এই উত্থানকে শুধুমাত্র এক তরুণ প্রতিভার সাফল্য হিসেবে দেখছেন না ভারতের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল। বরং বৈভবকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি আধুনিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েই গুরুতর প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, বর্তমান পরিবেশে ব্যাটারদের অতিরিক্ত সুবিধা খেলার স্বাভাবিক ভারসাম্যকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে।

কিংবদন্তি শচীন তেণ্ডুলকরের চেয়েও কম বয়সে জাতীয় দলের ট্র্যাকে চলে এসেছে এই কিশোর ব্যাটার। কিন্তু তার এই সাফল্যকে ক্রিকেটের জন্য এক বড় বিপদ সংকেত বলে দাগিয়ে দিয়েছেন ‘গুরু গ্রেগ’। সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমের কলামে অজি মহাতারকা আধুনিক ক্রিকেটের বিবর্তন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, বাইশ গজে বোলাররা এখন ক্রমশ অসহায় হয়ে পড়ছে। তিনি স্পষ্ট প্রশ্ন তুলেছেন, এটি কি টি-২০ ক্রিকেটের আসল বিবর্তন? নাকি বাইশ গজে ব্যাটে-বলে ঐতিহ্যবাহী বিষয়টি চিরতরে মুছে যাওয়ার সূচনা?

চ্যাপেল মনে করেন, এই কিশোরের শরীর এখনও পুরোপুরি বৃদ্ধি পায়নি। সে আন্তর্জাতিক মঞ্চে এসে বিশ্বের সেরা বোলারদের স্রেফ পিটিয়ে ছাতু করে দিচ্ছে। এটা দেখে বুঝতে হবে, আধুনিক ক্রিকেট বোলার প্রজাতিকে বিলুপ্তির পথে ঠেলে দিচ্ছে। এই ধারা চলতে থাকলে মাঠের লড়াই একপেশে হয়ে যাবে। এর ফলে একসময় খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন ক্রীড়াপ্রেমীরা।

ক্রিকেটের বর্তমান পরিস্থিতি ও পরিকাঠামোর কড়া সমালোচনা করে চ্যাপেল নিজের কলামে আরও লিখেছেন, “আজ হয়তো বৈভবকে নিয়ে চারিদিকে একের পর এক হেডলাইন হচ্ছে। ওকে দেখেই আগামী দিনের নতুন প্রজন্ম ক্রিকেট খেলতে অনুপ্রাণিত হবে। তবে পারিপার্শ্বিক অবস্থার অতিরিক্ত সুযোগ নিয়ে বৈভবের মতো ব্যাটাররা যেভাবে বেড়ে উঠছে, তা ঠিক নয়। এই বাড়বাড়ন্ত আসলে ক্রিকেটের ভেতরকার এক গভীর অসুখের ছবি। ইদানীং ব্যাটের শক্তি বাড়ানোর জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বাউন্ডারির পরিমাপ ছোট করা হচ্ছে। এর পাশাপাশি বোলারদের জন্য পিচে বিন্দুমাত্র সুবিধা থাকছে না। এই পাটা পিচের কারণে ক্রিকেটটা স্রেফ ব্যাটারদের একচেটিয়া খেলা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানের এই ক্রিকেট স্রেফ চার-ছক্কা মারার একটি যান্ত্রিক বিনোদন ছাড়া আর কিছুই নয়।”

প্রাক্তন অজি কোচের এই চাঞ্চল্যকর মূল্যায়ন একটি নতুন লড়াইকে সামনে এনেছে। এটি আসলে নবীনের আগ্রাসী ব্যাটিং বনাম প্রবীণের ক্রিকেটীয় ভাবনার দ্বন্দ্ব। একদিকে এখন গোটা ক্রিকেটবিশ্ব বৈভবের ব্যাটিং জাদুতে মজে রয়েছে। ঠিক তখনই চ্যাপেল এই মৌলিক প্রশ্ন ও ভবিষ্যৎবাণী ছুড়ে দিলেন। তাঁর এই বক্তব্য আগামী দিনে বাইশ গজের ভারসাম্য নিয়ে ক্রিকেট মহলে এক নতুন বিতর্কের জন্ম দিল।

আরও পড়ুন

রোনাল্ডোকে ঘিরে মেসি-ধ্বনি গ্যালারিতে! বিদ্রুপের মাঝেই পর্তুগালের সমস্যার ব্যাখ্যা দিলেন সিআর৭
জুন ১৮, ২০২৬

কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক

রিচার পর নজরে প্রিয়নাজ! বিশ্বকাপে আরও এক বাঙালি
জুন ১৮, ২০২৬

টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ

৩ বার গড়হাজিরার পর অবশেষে থানায় অরূপ বিশ্বাস! মেসি-কাণ্ডের তদন্তে নতুন মোড়
জুন ১৮, ২০২৬

 বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।

রোনাল্ডোকে ঘিরে প্রশ্ন! কঙ্গোর বিরুদ্ধে হোঁচট খেয়ে বিশ্বকাপ শুরু পর্তুগালের
জুন ১৮, ২০২৬

পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের

হ্যারি কেনের জোড়া গোল! ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ইংল্যান্ড
জুন ১৮, ২০২৬

দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড

অর্থাভাবে বিশ্বকাপে যেতে পারেননি ভোজিনহার মা , ইচ্ছাপূরণে উদ্যোগী মার্কিন প্রশাসন
জুন ১৭, ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা

জার্সিতে চাই দ্বিতীয় তারা! মদ্রিচের ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে চলেছে হ্যারি কেনরা
জুন ১৭, ২০২৬

গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। দুই দলের নজরই বিশ্বকাপের শুরুটা জয়ে করার দিকে

রোনাল্ডোর সামনে ইতিহাস! কঙ্গো ম্যাচেই বিশ্বকাপে অনন্য নজির গড়ার সুযোগ সিআরসেভেনের
জুন ১৭, ২০২৬

ডিআর কঙ্গোর বিরুদ্ধে গোল করলেই বিশ্বকাপের ছয়টি আলাদা আসরে গোল করা প্রথম ফুটবলার হবেন রোনাল্ডো

বিশ্বকাপের উন্মাদনার মাঝেই বিতর্ক! কেরলে ব্রাজিলের পতাকা ঘিরে উঠল অভিযোগের ঝড়
জুন ১৭, ২০২৬

কোল্লামে ব্রাজিল সমর্থকদের অভিযোগ, পতাকা টাঙানো নিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে। বিষয়টি ঘিরে শুরু হয়েছে বিতর্ক

ভোলেননি শৈশবের স্মৃতি! জাতীয় দলে সুযোগ পেয়েই নিজের গ্রামকে বিশেষ উপহার ফরাসি ডিফেন্ডারের
জুন ১৭, ২০২৬

ছোটবেলার স্মৃতি ভোলেননি ফরাসি ডিফেন্ডার। জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ খেলতে নেমে ফিরিয়ে দিলেন শিকড়ের ঋণ

টেস্টের পর এবার ওয়ানডেতেও সেঞ্চুরি গিলের! সমান তালে জ্বলে উঠলেন ঈশানও
জুন ১৭, ২০২৬

একানা স্টেডিয়ামে ভারতীয় ব্যাটারদের দাপট

মেসিদের বিস্ফোরক ই-মেল বিধাননগর পুলিশকে! যুবভারতী কাণ্ডে সরাসরি কাঠগড়ায় অরূপ বিশ্বাস
জুন ১৭, ২০২৬

বিধাননগর পুলিশের কাছে পৌঁছল নতুন অভিযোগ। কলকাতায় মেসির সফর ঘিরে বিশৃঙ্খলার দায় কার, তা নিয়ে ফের চর্চা

হ্যাটট্রিকের রাতেও চোখে জল মেসির! ম্যাচ শেষে আবেগঘন স্বীকারোক্তি আর্জেন্টাইন অধিনায়কের
জুন ১৭, ২০২৬

আলজেরিয়ার বিরুদ্ধে তিন গোল করে নায়ক মেসি। কিন্তু গোলের উল্লাসের মাঝেই আবেগপ্রবণ হয়ে পড়ার কারণ জানালেন নিজেই

জলবায়ু সংকটে ১০০ কোটির বেশি শিশুর প্রাণ! ইউনিসেফের রিপোর্টে বিশ্বজুড়ে তীব্র চাঞ্চল্য
জুন ১৭, ২০২৬

তাপপ্রবাহ-খরার জোড়া ফলা! বিশ্বজুড়ে প্রায় ১১০ কোটি শিশুর জীবন ঘোর সংকটে

মেসির হ্যাটট্রিক ঘিরে ফের চর্চায় অরূপ! সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ঋদ্ধি-ভাস্বরদের
জুন ১৭, ২০২৬

বিশ্বকাপে মেসির দুরন্ত পারফরম্যান্সের পর ফের সামনে এল কলকাতা সফরের বিতর্ক। সরব টলিপাড়ার একাংশ

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...