নিউজ ডেস্ক, আহমেদাবাদ : সদ্য সমাপ্ত আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছেন বৈভব সূর্যবংশী। এবার ভারতীয় দলের নীল জার্সিতে তাঁর অভিষেক কবে হবে, তা নিয়েই জল্পনা তুঙ্গে। মাত্র ১৫ বছর বয়সেই অসাধারণ প্রতিভার পরিচয় দেওয়া এই তরুণকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
রাজস্থান রয়্যালসের হয়ে এবারের মরশুমে দুরন্ত ফর্মে ছিলেন বৈভব। যদিও তাঁর দল ফাইনালে উঠতে পারেনি, তবুও ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি ছিলেন অনন্য। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তাঁকেই ঘিরে ছিল বাড়তি আগ্রহ। ম্যাচ চলাকালীন গ্যালারিতে আইসিসি চেয়ারম্যান জয় শাহের পাশে বসে খেলা দেখতে দেখা যায় তাঁকে।
এই মরশুমে বৈভবের ব্যাট থেকেই এসেছে সর্বাধিক রান। ২৩৭ স্ট্রাইক রেট বজায় রেখে তিনি মোট ৭৭৬ রান সংগ্রহ করেন এবং জেতেন অরেঞ্জ ক্যাপ। তাঁর ব্যাটিং গড় ছিল ৪৮.৫০। পাশাপাশি টুর্নামেন্টে সর্বাধিক ৭২টি ছক্কাও হাঁকিয়েছেন তিনি।
শুধু অরেঞ্জ ক্যাপই নয়, মরশুমের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’, সর্বোচ্চ স্ট্রাইক রেট এবং ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন’-সহ একাধিক ব্যক্তিগত সম্মান অর্জন করেছেন বৈভব। মাত্র ১৫ বছর বয়সেই পাঁচটি ব্যক্তিগত পুরস্কার জিতে ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিহারের এই প্রতিভাবান ওপেনার।
আইপিএল ফাইনাল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া বৈভবের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “এবারের আসর অত্যন্ত সফল হয়েছে এবং সমর্থকেরা দারুণভাবে উপভোগ করেছেন। টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে অভিনন্দন। বৈভব সূর্যবংশী একজন অসাধারণ ক্রিকেটার। ও জন্মগত প্রতিভাবান। ওর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। ওকে ক্রিকেটের সর্বোচ্চ স্তরে পৌঁছে দিতে বিসিসিআই প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে। আন্তর্জাতিক ক্রিকেটে ওর বিকাশের জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে।”
এদিকে বোর্ডের একটি সূত্রের দাবি, তরুণ ক্রিকেটারদের সঠিক সময়ে আন্তর্জাতিক মঞ্চে সুযোগ দেওয়ার বিষয়ে নতুন পরিকল্পনা নিয়েছে টিম ম্যানেজমেন্ট। সেই পরিকল্পনার আওতায় বৈভব সূর্যবংশী বর্তমানে নির্বাচকদের নজরে রয়েছেন। সব কিছু ঠিক থাকলে আসন্ন কোনও দ্বিপাক্ষিক সিরিজেই ভারতীয় দলে তাঁর অভিষেক হতে পারে বলে মনে করা হচ্ছে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের