নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বিধানসভা ভোটের মুখে শনিবার ব্রিগেডে জনসমাবেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বাক্য খরচ করবেন সেকথা নিশ্চিত। এছাড়া SIR নিয়েও সাধারণ মানুষদের জন্য থাকবে বিশেষ বার্তা। ইতিমধ্যেই শহরে নিরাপত্তা তুঙ্গে। থাকছে ৩০০০ নিরাপত্তাবাহিনী। ইতিমধ্যেই জেলাগুলি থেকে সেই সভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা।

সূত্রের খবর , দুপুর ১:৩০ টার মধ্যে জনসভায় যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর। ইতিমধ্যেই মণ্ডপ সজ্জার কাজ শেষ। জনসভা ঘিরে দক্ষিণ ২৪ পরগণার বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। দলীয় পতাকা হাতে নিয়ে রংমেলান্তি পোশাক পরে জলপথে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। সকাল থেকে ক্যানিং , বাসন্তী , গোসাবা , পাথরপ্রতিমার জলপথে কর্মী সমর্থকদের ভিড় থাকে উপচে পড়ার মত।

গঙ্গাসাগর থেকে বিজেপি সমর্থক অরুণাভ দাস জানিয়েছেন , "আজকে আমরা কয়েক হাজার নরেন্দ্র মোদির সভায় এখান থেকে যাচ্ছি। তৃণমূলের বিসর্জনের ঢাক বেজে গেছে। আজকে সকলে ব্রিগেডে রেকর্ড সংখ্যক মানুষের সাক্ষী থাকবে। তৃণমূলের বিদায় ঘণ্টা বাজাতেই আজকে প্রধানমন্ত্রী আসছে। আমরা সবাই ওনাকে সমর্থন করতে যাব।"

বিজেপি সমর্থক তরুণ মন্ডল বলেছেন , "আমরা এই দুর্নীতির সরকার , নারী নির্যাতনের সরকার , চাল চুরির সরকারকে আর চাইনা। এবার বিধানসভা ভোটের পর এইসব বন্ধ হয়ে যাবে। আমরা বিজেপি সরকারকে প্রতিষ্ঠিত করব। আর সেই উদ্দেশ্যেই আজকে সকলে প্রধানমন্ত্রীর সমাবেশে দলবেঁধে যাওয়া।"

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের