69847418cb2d9_Gallery_1770280440885
ফেব্রুয়ারি ০৫, ২০২৬ বিকাল ০৭:৩৬ IST

CPIM-এর তৈরি ব্রিজ ভেঙে চরম দুর্ভোগ , মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে দুশ্চিন্তা

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - সাতসকালে খালের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বামফ্রন্টের আমলে তৈরি ব্রিজ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটের সন্দেশখালিতে। প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। সরকারের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে , বোয়ালমারী অঞ্চলে বিদ্যাধরী খালের ওপর অবস্থিত ৬ ফুট চওড়া ৩০ ফুট দৈর্ঘ্যের একটি ব্রিজ। যেটি আজ থেকে প্রায় ৫০ বছর আগে বামফ্রন্টের আমলে তৈরি হয়েছিল। গোয়ারমারি-১ ও গোয়ারমারি-২-এর মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এটি। প্রতিদিন কয়েকশো বাসিন্দা এই পথ ব্যবহার করে দৈনন্দিন কাজে যাতায়াত করতেন।

সম্প্রতি জলের চাপ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার সকালে আচমকাই ভেঙে পড়ে সেতুটি। সৌভাগ্যবশত কোনও হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়দের অভিযোগ, প্রায় ১০ বছর ধরে নির্মাণটির অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। একাধিকবার মেরামতির দাবি জানানো হলেও প্রশাসন গুরুত্ব দেয়নি। এই পরিস্থিতিতে দ্রুত নতুন করে ব্রিজ তৈরির জোরালো দাবি উঠেছে জনসাধারণের পক্ষ থেকে।

CPIM নেতা প্রদীপ্ত সরকার জানান, 'ঠেকনাবাড়ি হাইস্কুলে ৩-৪টি বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র পড়েছে। এমন অবস্থায় পরীক্ষার্থী ও সাধারণ মানুষ কীভাবে যাতায়াত করবে, সেটাই বড় চিন্তার বিষয়। সময় থাকতে সংস্কার করা হলে এমন পরিস্থিতি হতো না। যত তাড়াতাড়ি সম্ভব নতুন সেতু গড়ে তোলার আবেদন জানাচ্ছি'।

বিধায়ক সুকুমার মাহাতো জানান, 'ইতিমধ্যেই সরকারের সহযোগিতায় পরীক্ষার পর থেকে ব্রিজটি সারানোর পরিকল্পনা ছিল। তার আগেই এই বিপর্যয় ঘটে গেল। তবে আমি আশ্বাস দিচ্ছি, একদিনের মধ্যেই অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানিয়ে ৩-৪ মাসের মধ্যে নতুন সেতু নির্মাণ করা হবে'।

আরও পড়ুন

সাগরদিঘিতে ঝোপ থেকে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার , খুনের অভিযোগে চাঞ্চল্য
আগস্ট ০৪, ২০২৬

মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ

অতিরিক্ত দাম রুখতে বাজারে বিধায়ক, সবজি বিক্রেতাদের সতর্কবার্তা
আগস্ট ০৪, ২০২৬

অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক

বিভিন্ন দাবিতে কোচবিহারে আশা কর্মীদের বিক্ষোভ, রাজপথে প্রতিবাদ মিছিল
আগস্ট ০৪, ২০২৬

আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়

মিরিক-শিলিগুড়ি সড়কে ধস, গাছ ভেঙে পড়ায় ব্যাহত যান চলাচল
আগস্ট ০৪, ২০২৬

সুকটাবাড়িতে জমি বিবাদে রক্তাক্ত সংঘর্ষ , আহত ৩
আগস্ট ০৪, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়

পরীক্ষা চলাকালীন সপ্তম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু, চাঞ্চল্য দিনহাটায়
আগস্ট ০৪, ২০২৬

পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়

সিতাই সীমান্তে উদ্ধার ৫০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ , গ্রেফতার ১
আগস্ট ০৪, ২০২৬

৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার

বাম আমলের তৈরি রাস্তাতেই ভরসা ! বেহাল পথে নিত্য দুর্ভোগে ক্ষোভে ফুঁসছে গুড়া দিঘির পাহাড়বাসী
আগস্ট ০৪, ২০২৬

বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের