নিজস্ব প্রতিনিধি , লন্ডন - ফুটবলের সঙ্গে সৌরভ গাঙ্গুলির সম্পর্ক নতুন নয়। ক্রিকেট জগতে আসার পরেও ফুটবল খেলেছেন। ফুটবল দেখতেও ভীষণ পছন্দ করেন। ম্যানচেস্টার ইউনাইটেডের অন্ধভক্ত তিনি। এবার ইউনাইটেডের এক ঐতিহাসিক স্টেডিয়াম ওল্ড ট্র্যাফোর্ডে বিশেষভাবে সম্মানিত হতে চলেছেন ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়।
ম্যানচেস্টার ইউনাইটেডের এই গ্রাউন্ড ঐতিহাসিক। তারকা ফুটবলাররা খেলেছেন সেখানে। স্যার আলেক্স ফার্গুসনের কোচিংয়ে রোনাল্ডোর মত মহারথী উঠেছিলেন এই স্টেডিয়াম থেকেই। সেখানে বসে খেলাও দেখেছেন মহারাজ। তবে এবার আরও বিশেষ অতিথি হয়ে যাওয়ার সুযোগ রয়েছে সৌরভের। একেবারে সাদর আমন্ত্রণ পত্র পেয়ে ব্রিটিশ দরবারে যাওয়ার জন্য প্রস্তুত বঙ্গপুত্র।
আগামী ১৫ মার্চ ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে নামবেন ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিয় ক্লাবের থেকে বিশেষ সম্মান পাবেন মহারাজ। ম্যাচে বিশেষ অতিথি হিসেবে স্পেশাল হসপিটালিটি বক্সে উপস্থিত থাকবেন তিনি। এই উদ্দেশ্যে সৌরভকে আগেই আমন্ত্রণ জানানো হয়েছিল।তবে বিশ্বকাপের জেরে সেখানে যাওয়া হয়ে ওঠেনি। এবার সশরীরে সেখানে হাজির হবেন লর্ডসের রাজা।
ক্রিকেট খেলাকালীন ব্রিটিশ ভূমিতে দাপিয়েছেন তিনি। নাটওয়েস্ট ফাইনালে লর্ডস থেকে জামা ওড়ানো যেন চিরস্মরণীয় হয়ে থাকবে। ইংল্যান্ড, পাকিস্তান , অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে একসময় মাঠে গুন্ডামি করেছেন রীতিমত। এখনকার বিরাট কোহলির থেকেও একসময় আগ্রাসন ছিল সৌরভের। ইংল্যান্ডের মাঠে তাদেরকেই চুপ করিয়ে রাখতেন। এবার সেই ইংল্যান্ডেই সম্মান পেতে চলেছেন সৌরভ।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের