নিজস্ব প্রতিনিধি , জুরিখ - গত ১০ ই জুন কলম্বিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে বর্ণবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ উঠেছে আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধে। বর্ণবিদ্বেষী মন্তব্য নিয়ে এবার নড়েচড়ে বসেছে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। আর্জেন্টিনা সহ পাঁচটি দেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ফিফা।
আর্জেন্টিনা ছাড়াও শাস্তি হয়েছে আলবেনিয়া, চিলি, কলম্বিয়া, সার্বিয়া এবং বসনিয়া-হার্জেগোভিনার। সঠিক কারণ ব্যাখ্যা না করলেও ফিফার তরফে বলা হয়েছে প্রত্যেকটি দেশের বিরুদ্ধেই বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ উঠেছে। সবচেয়ে বেশি জরিমানা হয়েছে আলবেনিয়ার। শুধু জরিমানাই নয় ভবিষ্যতের উদ্দেশ্যে প্রতিরোধ মূলক ব্যবস্থাও গ্রহণ করবে ফিফা।
গত ১০ই জুন বুয়েনোস এয়ার্সে সমর্থকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করার অভিযোগে আর্জেন্টিনাকে জরিমানা দিতে হবে ১.৩ কোটি টাকা। এর ঠিক তিনদিন আগে সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে বিপক্ষের জাতীয় সঙ্গীতের অবমাননা করা সহ খেলাধুলোর পক্ষে অনুপযুক্ত বার্তা লেখার অভিযোগ উঠেছে আলবেনিয়ার বিরুদ্ধে। তাদের জরিমানা হিসেবে দিতে হবে ১.৭৫ কোটি টাকা।
গত ৫ই জুন আর্জেন্টিনা ম্যাচে বিপক্ষের সমর্থকদের প্রতি বর্ণবিদ্বেষী মন্তব্য করে চিলির সমর্থকরা। তাদের জরিমানা হয়েছে ১.২৫ কোটি টাকা। এরপরের দিন ৬ই জুন পেরু ম্যাচে একই দোষ করায় কলম্বিয়াকে জরিমানা হিসেবে দিতে হবে ৭৬ লক্ষ টাকা। সার্বিয়ার জরিমানা হয়েছে ৫৫ লক্ষ টাকা। অন্যদিকে বসনিয়াকে দিতে হবে ২৩ লক্ষ টাকা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের