নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বর্ষাকাল এলেই সবচেয়ে বেশি সমস্যায় পড়ে চামড়ার জুতো। জল, কাদা, স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় খুব সহজেই নষ্ট হয়ে যেতে পারে দামি জুতো। ঠিকমতো যত্ন না নিলে চামড়া শক্ত হয়ে যায়, ফাঙ্গাস ধরে, দুর্গন্ধও হতে পারে। তবে কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই বর্ষাতেও আপনার প্রিয় জুতো থাকবে নিরাপদ।
জল লাগা, অতিরিক্ত আর্দ্রতা, ভুলভাবে শুকানো এই তিন কারণেই বর্ষায় চামড়ার জুতোর সবচেয়ে বেশি ক্ষতি হয়। তাই এই সময়ে একটু বাড়তি যত্ন নিলেই জুতোর আয়ু অনেকটাই বেড়ে যায়।
কি কি করবেন?
১. বর্ষার দিনে যতটা সম্ভব চামড়ার জুতো ব্যবহার না করাই ভালো। যদি ভিজে যায়, তা হলে রোদে না শুকিয়ে বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন। জুতোর ভিতরে খবরের কাগজ বা টিস্যু ভরে দিলে অতিরিক্ত আর্দ্রতা সহজেই শুষে নেবে।
২. বাইরে থেকে ফিরেই জুতোর গায়ে লেগে থাকা কাদা নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। প্রয়োজনে হালকা ভেজা কাপড় ব্যবহার করতে পারেন। এরপর জুতো পুরোপুরি শুকিয়ে তবেই ব্যবহার করুন বা তুলে রাখুন।
৩. বর্ষা শুরুর আগে চামড়ার জুতোয় ওয়াটারপ্রুফিং স্প্রে বা লেদার কন্ডিশনার লাগিয়ে নিন। এতে চামড়ার উপর সুরক্ষার আস্তরণ তৈরি হয়। ফলে জল লাগলেও জুতোর ক্ষতি অনেকটাই কম হয়।
৪. দীর্ঘদিন জুতো ব্যবহার না করলে শুকনো জায়গায় সংরক্ষণ করুন। জুতোর বাক্সে সিলিকা জেল বা এক টুকরো কাঠকয়লা রেখে দিতে পারেন। এতে আর্দ্রতা কমবে, ফাঙ্গাস ধরা, দুর্গন্ধ হওয়ার আশঙ্কাও অনেকটাই কমে যাবে।
বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে সাহায্যের সময় কী করবেন
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়
স্মার্টফোন ব্যবহারেই বাড়ছে চোখের সমস্যা
কিছু নিয়ম মেনে চললেই ভালোবাসা আর কাজের মধ্যে থাকবে ভারসাম্য
স্বাদের জন্য পরিচিত পাবদা মাছ পুষ্টিগুণে সমৃদ্ধ
লাইটওয়েট পোশাকই বর্ষাকালের সেরা সঙ্গী
পোড়ানো বেগুন খাওয়ার আগে কয়েকটি বিষয় মেনে চলুন
শরীরের পুষ্টির দিকে নজর রাখতে হবে
কাজে গতি আনছে প্রযুক্তি
স্যালমন মাছের পুষ্টিগুণ পেশি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের