নিজস্ব প্রতিনিধি , তেহরান - শত্রুপক্ষের আক্রমণে মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেইনির। নয়া সুপ্রিম লিডার হিসেবে বেছে নেওয়া খামেইনির পুত্র মোজতবা খামেইনিকে। তবে বাবার উত্তরসূরি হিসেবে মোজতবাকে মানতে নারাজ ইরানবাসী। এমনকি তার মৃত্যু কামনা অবধি করছেন তারা। সোশ্যাল মিডিয়ায় সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিওতে তেমনই চোখে পড়েছে। যেখানে মোজতবার মৃত্যু কামনা করেছেন তারা। এমতাবস্থায় ইরানের পাশে থাকার আশ্বাস দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মোজতবাকে সমর্থন করে রাশিয়া থেকে বার্তা এসেছে ইরান ও তার বর্তমান সুপ্রিম লিডারের উদ্দেশ্যে। সোমবার সকালে পুতিন বলেছেন , "তেহরানের প্রতি আমাদের সমর্থন আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। আমি তা আবারও নিশ্চিত করে বলছি যে তেহরান ও ইরানের পাশে আছি, থাকব। রাশিয়া সর্বদা ইরানের বিশ্বস্ত সঙ্গী হয়েই থাকবে। বর্তমান সময়ে ইরান সশস্ত্র হামলার মোকাবিলা করছে , তখন সর্বোচ্চ নেতা হিসাবে মোজতবাকে নিঃসন্দেহে দুরন্ত সাহস ও নিষ্ঠার প্রয়োজন হবে।"
মোজতবার দায়িত্ব নিয়ে এর আগে ট্রাম্প বলেছিলেন , "খামেইনির পুত্রকে মেনে নেয়া যাচ্ছে না।" যুদ্ধ শেষ বলার পরও ডিগবাজি খেয়ে সাতসকালে তেহরানে হামলা চালিয়েছে আমেরিকা। যেখানে এক শিশুর মৃত্যুও হয়েছে। অন্যদিকে , ইরানের তরফ থেকেও পাল্টা বলা হয়েছে , মধ্যপ্রাচ্যের সুরক্ষা ইরানের হাতে তাই যুদ্ধ ইরানই শেষ করবে।
মেগা টুর্নামেন্টের মাঝেই নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় রক্তপাত! তদন্তে নেমে একজনকে আটক করল পুলিশ
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা