নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভূমি দফতরের অধীনে থাকা খাল দখলের চেষ্টাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। একাধিক ওয়ার্ডের নিকাশি ব্যবস্থার লাইফলাইন হিসেবে পরিচিত এই খালটি একদল অসাধু লোক বেআইনিভাবে ভরাট করছিল। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন তৃণমূলের কাউন্সিলর ভাস্কর মিত্র। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। প্রশাসনের নজর এড়িয়ে দিনের আলোয় এভাবে খাল দখলের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রের খবর, বসিরহাট পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় PWD রাস্তার পাশে থাকা একটি খাল বেআইনিভাবে দখলের চেষ্টা করা হচ্ছিল। এই খালটি ১৪ - ১৫ নম্বর ওয়ার্ডসহ বিস্তীর্ণ এলাকার জল নিকাশির প্রধান মাধ্যম। মফিজুল গাজী নামের এক ব্যক্তি কোনও অনুমতি ছাড়াই ট্রাক্টরে করে বালি এনে খাল ভরাট শুরু করেন। বিষয়টি জানাজানি হতেই কাউন্সিলর ভাস্কর মিত্র স্থানীয় বাসিন্দাদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করে দেন। অভিযুক্ত ব্যক্তি নিজের ভুল স্বীকার করে খালটি পুনরায় সংস্কার করার আশ্বাস দেন। ভবিষ্যতে এমন কাজ হলে প্রশাসনের মাধ্যমে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এলাকার বাসিন্দা লালটু গোলদার জানান, "এই খালটি আমাদের এলাকার লাইফলাইন। এটি বন্ধ হয়ে গেলে বৃষ্টির জল নামার কোনো জায়গা থাকবে না। দীর্ঘকাল ধরে ১৪-১৫ নম্বর ওয়ার্ডের সমস্ত বৃষ্টির জল এই খাল দিয়েই বেরিয়ে যায়, যা এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা করে। অসাধু উদ্দেশ্যে বালি ফেলে যেভাবে খালটি দখল করা হচ্ছিল, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে যাতে কেউ এমন দুঃসাহস না দেখায় তার জন্য পুলিশ প্রশাসনকে সর্বদা সতর্ক থাকতে হবে।"
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের