নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - বয়স ৮০ হলেও ভাগ্যের চাকা ঘুরে গেল এন শ্রীনিবাসনের। আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের সভাপতি হিসেবে নিযুক্ত হলেন শ্রীনিবাসন। আইপিএল সহ গ্লোবাল লিগে বিশেষ ভূমিকায় থাকবেন প্রাক্তন বিসিসিআই সভাপতি। গত আইপিএল মরশুম ভাল কাটেনি চেন্নাইয়ের। ১৪ ম্যাচে মাত্র চারটিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলে শেষে ছিল সিএসকে। তাই প্রত্যাবর্তনের উদ্দেশ্যে শ্রীনিবাসনের গুরুমস্তিষ্ক কাজে লাগাতে চাইছে তারা।
বুধবার পাকাপাকিভাবে শ্রীনিবাসনের সভাপতি হওয়ার কথা জানিয়েছে চেন্নাই কর্তৃপক্ষ। শ্রীনিবাসনের দায়িত্বগ্রহণের কথা জানিয়েছেন সিএসকের সিইও কাশী বিশ্বনাথন। তিনি বলেছেন, ‘‘শ্রীনিবাসনের দায়িত্ব গ্রহণ সিএসকের জন্য আশীর্বাদের মতো। উনি আমাদের সেরা প্রশাসক। তিনি আবার দায়িত্ব নেওয়ায় আমি খুব খুশি। এই বয়সে বেশি ঘোরাঘুরি করা তাঁর পক্ষে সম্ভব নয়। তিনি আমাদের উপদেষ্টা হিসেবে থাকবেন। আমরা তাঁর সঙ্গে যোগাযোগ রেখে কাজ করব। আমরা দু’জনেই চেন্নাইয়ের বাসিন্দা। তাই প্রতি দিন যোগাযোগ রাখা সহজই হবে।"
উল্লেখ্য , এক সময় ভারতীয় ক্রিকেটের সর্বময় কর্তা ছিলেন শ্রীনিবাসন। তিনি সিএসকেরও শীর্ষ কর্তা ছিলেন। ২০১৩ সালের আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে মুম্বই পুলিশ গ্রেফতার করে শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মেইয়াপ্পানকে। বিতর্কে জড়িয়ে যান শ্রীনিবাসনও। সেই ঘটনার পর বিসিসিআই সভাপতি সহ সিএসকের চেয়ারম্যানর পদ থেকেও সরিয়ে দেওয়া হয় তাঁকে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের