নিজস্ব প্রতিনিধি , আবু ধাবি - বিশ্বকাপের আগে থামানো যাচ্ছে না তাকে। একের পর এক ম্যাচে গোল করেই চলেছেন ক্রিস্টিয়ানো। বিশ্বকাপের মঞ্চে নিজের সেরাটা দেওয়ার দৌড়ে অবিচল পর্তুগিজ তারকা। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বিপক্ষের জালে বল জড়ানো তার কাছে ভীষণই নগণ্য বিষয়। পজিশনিং সেন্স শেখা উচিত তার থেকেই। ফের আল নাসেরের হয়ে জোড়া গোল করলেন পর্তুগিজ স্ট্রাইকার। আল আখডাউডের বিরুদ্ধে ৩-০ গোলে জয় ছিনিয়ে নিল আল নাসের।
বলের গন্ধ পেয়ে গোলপোস্টের কাছে যাওয়া তার কাছ থেকেই শেখা উচিত। প্রথমার্ধের ৩১ মিনিটের মাথায় জাও ফেলিক্সের পাস থেকে ট্যাপ ইন গোল করেন ক্রিস্টিয়ানো। এরপর প্রথমার্ধের সংযুক্তি সময়ে মার্সেলো ব্রজোভিচের পাসে দ্বিতীয় গোলটি করেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা। এরপর প্রথমার্ধে আর গোল পায়নি তারা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ বজায় রেখেছিল আল নাসের। তবে শেষ গোলের জন্য সংযুক্তি সময় অবধি অপেক্ষা করতে হয়। শেষে গোলটি আসে পর্তুগিজ দলের সক্রিয় সদস্য জাও ফেলিক্সের পা থেকে। দুই তারকাই বিশ্বকাপের আগে নিজেদের প্রমাণ করছেন। অনেকেই ভেবেছিলেন রোনাল্ডো হয়তো বিশ্বকাপ খেলবেন না তবে যেই ছন্দে আছেন সেখানে তাকে বাদ দেওয়ার কথা হয়তো মাথায় আনবেনা পর্তুগিজ টিম ম্যানেজমেন্ট।
রবার্তো মার্টিনেজের অন্যতম প্রিয় খেলোয়াড় CR7। তাকে প্রথম একাদশে খেলাবেন বলেও জানিয়েছিলেন তিনি। বিশ্বকাপের প্রাক্কালে রোনাল্ডোর এই ছন্দ তার সমর্থকদের কাছে বিরাট স্বস্তির। অন্যদিকে , পর্তুগাল আসন্ন বিশ্বকাপের অন্যতম ফেভারিট দলগুলির মধ্যে একটি। সেখানে রোনাল্ডোর হাতে বিশ্বকাপের ট্রফি উঠলেই স্বর্গসুখ পাবেন তার বিশ্বব্যাপী অনুরাগীরা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের